ইতিহাস ডেস্ক
৩ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের রবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার নবগঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বাগেরহাটের কৃতি সন্তান হাসিবুর রহমান রবি।

গত ১ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে ১৩ জনকে যুগ্ম-আহ্বায়ক এবং ৩২৭ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানা যায়, হাসিবুর রহমান রবির বাবা একজন আদর্শ শিক্ষক এবং মা সরকারি কর্মজীবী নারী। পারিবারিক আদর্শে বেড়ে ওঠা রবি প্রাথমিক শিক্ষা শেষে উচ্চ শিক্ষার জন্য ঢাকায় আসেন। শৈশব থেকেই রাজনৈতিক সচেতনতা গড়ে ওঠে তার মধ্যে এবং পরবর্তীতে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।

২০১০ সাল থেকে তিনি বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। এক-এগারো আন্দোলন, শেখ হাসিনা বিরোধী আন্দোলনসহ সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনেও তিনি ঢাকার রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন বলে জানা যায়।

ছাত্রদল সূত্র জানায়, সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ও সামনের সারিতে নেতৃত্ব দেওয়ার কারণেই তাকে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

নবনির্বাচিত যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান রবি বলেন, দেশনেতা তারেক রহমানের আস্থাভাজন কর্মী হিসেবে বিগত সময়েও রাজপথে ছিলাম, ভবিষ্যতেও সকল আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা রাখব।

আরো পড়ুন...  রামপালে ছাত্রদলের আনন্দ মিছিল

তিনি আরও বলেন, বাগেরহাটের সন্তান হিসেবে তিনি ভবিষ্যতে নিজ জেলার মানুষের কল্যাণে কাজ করতে চান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০