ইতিহাস ডেস্ক
১৮ মে ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শতাব্দীর সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল নিয়ে নামছে ব্রাজিল

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে প্রস্তুত ব্রাজিল।
বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে প্রস্তুত ব্রাজিল। ছবি : সংগৃহীত

বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল। একমাত্র দল হিসেবে বিশ্বকাপের প্রতিটি আসরে খেলেছে তারা। শিরোপাও জিতেছে সর্বোচ্চ পাঁচবার। তবে ২০০২ সালের পর আর বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি সেলেসাওরা। দীর্ঘ দুই যুগের অপেক্ষা ঘোচাতে এবার অভিজ্ঞদের নিয়েই নতুন পরিকল্পনায় হাঁটছে ব্রাজিল।

আজ সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় রিও ডি জেনেইরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে ২০২৬ বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন নতুন কোচ কার্লো আনচেলত্তি। আর সেই দল নিয়েই তৈরি হয়েছে বড় আলোচনা। কারণ, নতুন মুখের চেয়ে এবার বিশ্বকাপ-অভিজ্ঞ ফুটবলারদের ওপরই বেশি ভরসা রাখছে ব্রাজিল।

বিশ্বকাপ ব্যর্থতার পর সাধারণত ব্রাজিলে ‘পুনর্গঠন’ শব্দটি জোরালোভাবে উচ্চারিত হয়। ২০২২ কাতার বিশ্বকাপের হতাশাজনক বিদায়ের পরও অনেকেই বড় পরিবর্তনের আশা করেছিলেন। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা।

গত সোমবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ফিফার কাছে যে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা পাঠিয়েছে, সেখানে ২০ জন খেলোয়াড় আছেন যারা আগেও বিশ্বকাপ খেলেছেন। তাদের প্রায় সবাই ছিলেন কাতার বিশ্বকাপ দলের সদস্য।

অর্থাৎ, আনচেলত্তির ঘোষিত চূড়ান্ত দলে মাত্র ছয়জন নতুন খেলোয়াড় জায়গা পেতে পারেন, যারা ২০২২ সালে জাতীয় দলের ভাবনায় ছিলেন না।

আরো পড়ুন...  ‘নেইমার মাঠে নামলেই প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে’

এই ছয়জনের মধ্যে দানি আলভেস ইতোমধ্যে অবসর নিয়েছেন। ইনজুরির কারণে ছিটকে যাওয়া রদ্রিগো ও এদের মিলিতাওকে নিশ্চিতভাবেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ধরা হচ্ছিল। অন্যদিকে আলেক্স তেলেস, ফ্রেদ ও এভেরতন রিবেইরো এখনো খেললেও কোচিং স্টাফের পরিকল্পনায় নেই।

এতে স্পষ্ট, কাতার বিশ্বকাপের বড় অংশ এখনো ব্রাজিল দলের মূল কাঠামোতে রয়ে গেছে। বিশ্বকাপ-অভিজ্ঞ ২০ ফুটবলারের মধ্যে অন্তত ১৫ জনকে এবারও প্রায় নিশ্চিত ধরা হচ্ছে। এর মধ্যে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, কাসেমিরো ও মার্কিনিওস। ভালো সম্ভাবনায় আছেন আলেক্স সান্দ্রো, ব্রেমের, ফাবিনিয়ো ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও।

অন্যদিকে এখনো আশা বাঁচিয়ে রেখেছেন নেইমার ও পেদ্রো। যদিও আনচেলত্তি এখন পর্যন্ত কাউকেই ডাকেননি, তবু সপ্তাহান্তের ম্যাচগুলোকে ধরা হচ্ছে ইতালিয়ান কোচকে প্রভাবিত করার শেষ সুযোগ হিসেবে।

সবচেয়ে বেশি বিশ্বকাপ-অভিজ্ঞ খেলোয়াড় দেখা যেতে পারে আক্রমণভাগে। সংখ্যাটা পাঁচ পর্যন্ত পৌঁছাতে পারে। তবে অনুপাতে সবচেয়ে অভিজ্ঞ হতে পারে মিডফিল্ড, যেখানে পাঁচ বা ছয়জনের মধ্যে চারজনই হতে পারেন বিশ্বকাপফেরত ফুটবলার।

ইতিহাস গড়তে আনচেলত্তিকে অবশ্য ১৫ জন অভিজ্ঞ খেলোয়াড়ও নিতে হবে না। এ শতাব্দীতে ব্রাজিলের সর্বোচ্চ বিশ্বকাপ-অভিজ্ঞ খেলোয়াড় ছিল ১০ জন, ২০০৬ ও ২০২২ বিশ্বকাপে। ২০০৬ সালে ২৩ সদস্যের দলে এবং ২০২২ সালে ২৬ সদস্যের স্কোয়াডে ছিল সেই সংখ্যা।

আরো পড়ুন...  উত্তর কোরিয়ার কাছে বড় হার, তবুও আশা ছাড়ছে না বাংলাদেশ

অন্যদিকে এবার বিশ্বকাপ-অভিষিক্ত খেলোয়াড়ের সংখ্যাও হতে পারে এ শতাব্দীর সর্বনিম্ন। বর্তমানে সেই রেকর্ড ২০০৬ সালের, যখন নতুন খেলোয়াড় ছিল মাত্র ১৩ জন।

এ শতাব্দীতে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নতুন ও অভিজ্ঞ খেলোয়াড়ের অনুপাত ছিল—

  • ২০২২: ১৬ নতুন, ১০ অভিজ্ঞ
  • ২০১৮: ১৭ নতুন, ৬ অভিজ্ঞ
  • ২০১৪: ১৭ নতুন, ৬ অভিজ্ঞ
  • ২০১০: ১৪ নতুন, ৯ অভিজ্ঞ
  • ২০০৬: ১৩ নতুন, ১০ অভিজ্ঞ
  • ২০০২: ১৮ নতুন, ৫ অভিজ্ঞ

সব মিলিয়ে এবার অভিজ্ঞতা ও ধারাবাহিকতার ওপর ভর করেই বিশ্বকাপ মিশনে নামতে যাচ্ছে ব্রাজিল। এখন দেখার বিষয়, এই ‘প্রবীণ’ দলই কি শেষ পর্যন্ত সেলেসাওদের বহু প্রতীক্ষিত হেক্সা এনে দিতে পারে কিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০