ইতিহাস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি খুললেও শর্ত রাখলেন ট্রাম্প, বহাল থাকছে নৌ অবরোধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরোনো ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরোনো ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণাকে স্বাগত জানালেও দেশটির ওপর থেকে চাপ পুরোপুরি সরাতে এখনই রাজি নন। চুক্তির সব শর্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে উন্মুক্ত এবং বাণিজ্যের জন্য প্রস্তুত। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা শিথিল করা হবে না।

এর আগে ট্রাম্প দাবি করেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে সম্মত হয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্রে আটকে থাকা কোনো অর্থ ইরানকে দেওয়া হবে না।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নির্দিষ্ট কিছু শর্তে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দেন।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে এমন অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি করতে পারে। কারণ, বিশ্ব জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নির্ভরশীল।

Facebook Comments Box
আরো পড়ুন...  মিশরে আন্তর্জাতিক ইলমি সম্মেলন অনুষ্ঠিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০