আন্তর্জাতিক ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে ইসরায়েলকে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র

মার্কিন বিমান। ছবি : সংগৃহীত
মার্কিন বিমান। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইসরায়েলে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৬,৫০০ টন যুদ্ধ সরঞ্জাম সমুদ্র ও আকাশপথে দেশটিতে পৌঁছানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুটি কার্গো জাহাজ এবং একাধিক সামরিক বিমানের মাধ্যমে এসব সরঞ্জাম ইসরায়েলে আনা হয়। জাহাজ দুটি হাইফা ও আশদোদ বন্দরে পৌঁছানোর পর সেখান থেকে ট্রাকযোগে বিভিন্ন সামরিক ঘাঁটিতে সরঞ্জাম স্থানান্তর করা হয়।

চালানে ছিল হাজার হাজার আকাশ ও স্থলভিত্তিক গোলাবারুদ, সামরিক ট্রাক, হালকা সাঁজোয়া যান (JLTV) এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম জানান, সামরিক সরঞ্জাম সরবরাহ কার্যক্রম আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে। তিনি বলেন, প্রয়োজনীয় সামরিক সক্ষমতা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে সরবরাহ বাড়ানো হচ্ছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল উত্তেজনার পর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ৪০৩টি বিমান ও ১০টি জাহাজের মাধ্যমে মোট ১ লাখ ১৫ হাজার ৬০০ টনের বেশি সামরিক সরঞ্জাম ইসরায়েলে পাঠিয়েছে।

এ বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, যেকোনো পরিস্থিতিতে পূর্ণ সামরিক প্রস্তুতি নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

Facebook Comments Box
আরো পড়ুন...  ইরান ইস্যুতে কৌশল নির্ধারণে ট্রাম্পের চীন সফর বড় ফ্যাক্টর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০