ইতিহাস ডেস্ক
১০ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে উত্তেজনা: ৬৫ বাণিজ্যিক জাহাজকে রুট পরিবর্তনে বাধ্য করার দাবি যুক্তরাষ্ট্রের

হরমুজে নৌযান। ছবি : সংগৃহীত
হরমুজে নৌযান। ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিতে চলমান সামুদ্রিক উত্তেজনার মধ্যে ৬৫টি বাণিজ্যিক জাহাজকে তাদের রুট পরিবর্তনে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রোববার এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালিতে পরিচালিত নৌ-অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত ৬১টি বাণিজ্যিক জাহাজকে বাধ্য করা হয়েছে তাদের নির্ধারিত পথ পরিবর্তন করতে। পাশাপাশি আরও ৪টি জাহাজকে অচল করা হয়েছে বলেও দাবি করা হয়।

সেন্টকমের তথ্যমতে, বর্তমানে ২০টিরও বেশি যুদ্ধজাহাজ ওই অঞ্চলে মোতায়েন রয়েছে, যেগুলোর লক্ষ্য নৌপথে নজরদারি ও কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখা।

মার্কিন সামরিক বাহিনী আরও দাবি করেছে, এই অভিযানের মূল উদ্দেশ্য হলো ইরানের বিভিন্ন বন্দরে জাহাজ চলাচল সীমিত করা এবং সেখানে প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণে রাখা।

এদিকে সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। গত এপ্রিল থেকে শুরু হওয়া এই টানাপোড়েনের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের সামরিক বা কৌশলগত উত্তেজনা বিশ্বজুড়ে তেলবাজার ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Facebook Comments Box
আরো পড়ুন...  মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে ইসরায়েলকে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০