মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১৩ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আইজিপি পদক পেল মাগুরা জেলা পুলিশ

পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে বিশেষ কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আইজিপি পদক পেয়েছে মাগুরা জেলা পুলিশ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও ইউনিটকে এ সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে গ্রুপ ‘গ’ ক্যাটাগরিতে মাগুরা জেলা পুলিশ দ্বিতীয় স্থান অর্জন করে, যা তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও কার্যকর আইন-শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের কাছ থেকে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ইউনিট প্রধানসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

মাগুরা জেলা পুলিশ সূত্রে জানানো হয়, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ ধারাবাহিকভাবে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। এ অর্জন ভবিষ্যতে আরও জনমুখী ও কার্যকর পুলিশি সেবা প্রদানে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  শ্রীপুরে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন, জাকির সভাপতি,জাকারিয়া সম্পাদক

মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল

ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ও আমাদের করণীয়

জেলায় ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

ব্রাজিল-জাপান ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা

বিশ্বনাথের রাজনীতিতে নতুন আলোচনায় ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন

নিখোঁজের একদিন পর ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল আবু কালামের

১০

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ

১১

ভূরুঙ্গামারীতে ২৩ মণ ভারতীয় বাসমতি চাল জব্দ

১২

যে আমল ছাড়া কবরের তিন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়

১৩

কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

১৪

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি

১৫

কিশোরগঞ্জে পল্লী জীবিকায়ন প্রকল্পের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ

১৬

কর্মী পদ বাতিল নিয়ে পাল্টাপাল্টি দাবি, ব্যাখ্যা দিল ছাত্রশিবির

১৭

ইতালিতে স্ত্রী-সন্তানসহ নিহত বাবুল, মায়ের বুকফাটা আহাজারি

১৮

১৪টি চরাঞ্চলে শিক্ষা বিস্তার, আইনি সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রমে কমছে বাল্যবিবাহের প্রবণতা

১৯

চ্যাম্পিয়ন মাগুরার অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে সংবর্ধনা

২০