চাঁদপুর প্রতিনিধি
৩০ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউটিউব দেখে গাঁজার চাষ, শেষ পর্যন্ত পুলিশের জালে বিল্লা

গাঁজা চাষের অভিযোগে বিল্লাল হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গাঁজা চাষের অভিযোগে বিল্লাল হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

চাঁদপুরের ফরিদগঞ্জে ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে নিজ জমিতে গাঁজার চাষ শুরু করেন বিল্লাল হোসেন (৪০)। তবে সেই ‘পরীক্ষা’ বেশি দূর এগোয়নি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ির জমি থেকে ২৫টি পরিণত গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বিল্লালকে আটক করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক বিল্লাল ওই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক উৎপাদনের অভিযোগে বিল্লালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিল্লালের বাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ির পাশে তার মালিকানাধীন প্রায় ৮ থেকে ১০ হাত জায়গাজুড়ে লাগানো গাঁজার গাছ দেখতে পান পুলিশ সদস্যরা। পরে সেখান থেকে অন্তত ২৫টি পরিণত গাঁজা গাছ জব্দ করা হয়।

অভিযানের পর বিল্লালকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমকর্মীদের কাছে বিল্লাল স্বীকার করেন, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে তিনি গাঁজা চাষে আগ্রহী হয়ে ওঠেন। পরে নিজের জমিতেই পরীক্ষামূলকভাবে গাছ লাগান।

আরো পড়ুন...  চোখে মরিচ ছিটিয়ে লাখাধিক টাকা ও স্মার্টফোন ছিনতাই

নিজের ভুল বুঝতে পেরে বিল্লাল আক্ষেপ করে বলেন, “শয়তানে পাইছে, তাই গাঁজা চাষ করতে গেছি।”

ওসি মো. হেলাল উদ্দিন বলেন, উদ্ধার করা গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে। বিল্লালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে মাদক চাষ, উৎপাদন বা ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান, প্রশাসনিক সংকটে মঠবাড়িয়ার শিক্ষা ব্যবস্থা

তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গঠনে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই: ইউএনও জাহিদ বিন কাশেম

গাবুরায় ৭২ পরিবারের মাঝে ১,৮০০ মুরগির বাচ্চা বিতরণ, আয় বৃদ্ধির নতুন উদ্যোগ

এই কারণেই এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে?

নকল সিগারেট মামলার মধ্যেই নতুন কেলেঙ্কারি, ভদ্দরের ফ্যাক্টরি থেকে উদ্ধার চোরাই মেশিন

বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ

রামপালে ‘জয় অব গিভিং’ উদ্যোগে ৮০ দুঃস্থ পরিবার পেল গরু-ছাগলসহ বিভিন্ন সহায়তা

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে মঠবাড়িয়ায় দুই মিটার রিডার অবরুদ্ধ

নোয়াখালীর উন্নয়নে ব্যতিক্রমধর্মী গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রেমের টানে পাকিস্তান থেকে শরীয়তপুরে যুবক, চার বছরের সম্পর্কের পর বিয়ে

১০

মাগুরায় মাদকসহ আটক দুইজনের ১৫ দিনের কারাদণ্ড

১১

চাঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হতে আগ্রহী বিএনপি নেতা ফজলুল আলম

১২

হরিহরনগর বাওড় দখলচেষ্টা, মাছ লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় লিখিত অভিযোগ

১৩

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবিতে ৭৮ লাখ মানুষের স্বাক্ষর

১৪

অবহেলায় নিভে গেছে ল্যাম্পপোস্টের আলো, চরম ঝুঁকিতে বুড়িগোয়ালিনীর গুরুত্বপূর্ণ সড়ক

১৫

পটিয়ায় এরশাদের ৭ম ও শামসুল আলম মাস্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন

১৬

প্রবাসীর স্ত্রীকে নিয়ে যুবক উধাও, ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা স্বামীর

১৭

‘দুই-এক দিন পরীক্ষা পেছাতে কী সমস্যা ছিল?’—শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন

১৮

চন্দনাইশে বন্যার পানিতে ভেসে গেল ১৮ পুকুরের মাছ, চাষির ৭০ লাখ টাকার ক্ষতির দাবি

১৯

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ কারেন্ট জাল ও অননুমোদিত বীজ বিক্রির দায়ে জরিমানা

২০