কক্সবাজারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন। এ সময় সাংবাদিকরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক জামাল মেম্বার, জেলা সাধারণ সম্পাদক মো. জহির আলম বাপ্পী চৌধুরী, সাংবাদিক মনসুর সিকদার, কামরুল ইসলাম, এস. কে. জাফর, মোহাম্মদ হোসাইন, আবু মুসাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ পেশা। সমাজের সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত মূল্যবোধ বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ধরনের ঈদ শুভেচ্ছা বিনিময় আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন