কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে) সন্ধ্যায় কটিয়াদী নজরুল একাডেমির উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়।
কটিয়াদী নজরুল একাডেমির সভাপতি মো. শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লাবণী আক্তার তারানা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক ও শফিকুর রহমান বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তাঁর সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চা আরও জোরদার করার আহ্বান জানান তারা।
পরে কবির গান, কবিতা ও আবৃত্তি নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নজরুলের সৃষ্টিকর্ম পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।
অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর মানবিক ও অসাম্প্রদায়িক চেতনা সমাজে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন