মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
৪ জুন ২০২৬, ১:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কার্ডের নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ, জেসমিনের শাস্তি ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

সরকারি কর্মসূচির আওতায় বিশেষ কার্ডের মাধ্যমে কম মূল্যে চাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগে মেসার্স মাসকুরা ট্রেডার্সের প্রধান জেসমিনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (৪ জুন) চাঁপাইনবাবগঞ্জের ১৪ নম্বর ধাইনগর ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত নারী-পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ভুক্তভোগী অংশ নিয়ে তাদের ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি সুবিধা পাওয়ার আশ্বাস দিয়ে বিশেষ কার্ড তৈরি ও চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের কথা বলে তাদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও প্রতিশ্রুত কোনো পণ্য সরবরাহ করা হয়নি এবং টাকা ফেরতও দেওয়া হয়নি। ফলে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানবেতর জীবনযাপন করছে।

ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ ফারুক আলী, মোঃ সাইরুল ইসলাম, রানাউল ইসলাম, মোহাম্মদ শুকুরুদ্দীন ও মোসা. আফিয়া বেগমসহ আরও অনেকে। তারা বলেন, কষ্টার্জিত অর্থের বিনিময়ে কার্ড নেওয়ার পরও কোনো সুবিধা না পেয়ে তারা প্রতারণার শিকার হয়েছেন।

আরো পড়ুন...  ২১ মাস পর স্কুলে ফিরেই মাঠে সিজদায় প্রধান শিক্ষক

বক্তারা দ্রুত আত্মসাৎকৃত টাকা ফেরত দেওয়ার দাবি জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তারা বর্তমানে কারাগারে থাকা অভিযুক্ত জেসমিনের জামিন নামঞ্জুর করে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিও তোলেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের প্রতারণার ঘটনায় সাধারণ মানুষ সরকারি কর্মসূচির ওপর আস্থা হারাতে পারে। তাই ভবিষ্যতে যেন কেউ এভাবে জনগণকে প্রতারণা করতে না পারে, সেজন্য প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

ভুক্তভোগীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত টাকা ফেরত এবং ন্যায়বিচার নিশ্চিত না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

মানববন্ধন শেষে তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগে খুলনা ইসলামীয়া হাসপাতালের পরিচালক কারাগারে

হিজলা গৌরবদীতে একই দাবিতে দুই দিনের ব্যবধানে দুই মানববন্ধন, স্থানীয়দের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া

কার্ডের নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ, জেসমিনের শাস্তি ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

ফ্যামিলি কার্ডে ৬২ ধনী নারী, যশোর সমাজসেবার তিন কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

রাজশাহীতে ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

যমুনায় ডুবে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র, রাতভর উৎকণ্ঠায় পরিবার

পূর্বধলায় নবাগত ইউএনও শফিকুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে শহীদ জিয়াউর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালিত

রামপালে খালের বাঁধ অপসারণ ঘিরে গ্রামবাসী-প্রতিপক্ষ সংঘাত

সেন্টমার্টিনের কাছে সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান, মিয়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৯ জন আটক

১০

বেড়া কেটে ঘরে ঢুকে মামী–ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

১১

দক্ষিণ চট্টগ্রামে তালের পাইকারি বাজারে ক্রেতার ঢল, ভাইয়ের দীঘির পাড়ে জমজমাট বাণিজ্য

১২

গাবুরায় ১৫ স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে চিকিৎসা উপকরণ বিতরণ, প্রাথমিক স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ

১৩

কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু, পুড়ে গেছে দুটি গরু

১৪

মহিপুর ইউনিয়নে ২০২৬–২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা, উন্নয়ন ও সেবায় ২.১৮ কোটি টাকার পরিকল্পনা

১৫

বজ্রপাতে প্রান গেল ১৩ গরু ও ১ মহিষের, চা শ্রমিক পরিবারে শোক ও বিপর্যয়

১৬

রাজশাহীতে ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার, প্রতারণা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিল

১৭

খরগোশ গিলে ফেলেও বাঁচল অজগর, মৌলভীবাজারে বন বিভাগের দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেল প্রাণীটি

১৮

রাজশাহীতে প্রাইভেটকারে অস্ত্রের চালানসহ নারী-পুরুষ আটক, উদ্ধার বিদেশি পিস্তল-গুলিসহ বিপুল অস্ত্র

১৯

কদম ফুলের সৌন্দর্যে মুগ্ধ মৌলভীবাজার, মনু নদের পাড়ে প্রকৃতির উৎসব

২০