হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম সীমান্তে অভিযানে ৩৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৫ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

বিজিবি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, গবাদিপশু এবং বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়।

অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পণ্য ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা।

বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতিতে কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: হেরোইন ও ৮ লাখ টাকাসহ আটক ২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবি সাংবাদিক সমিতির নির্বাচনে ইব্রাহিম সভাপতি ও নাহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত

৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা, দেশের একাধিক অঞ্চলে সতর্কতা জারি

ভারী বৃষ্টিতে হাতিয়ায় বোরো ধানের ব্যাপক ক্ষতি, পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে র‍্যাব-৫

মহানন্দা সেতুর টোল বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

কালিয়াকৈরে স্কুলছাত্রীদের ইভটিজিং: যুবককে ২ দিনের কারাদণ্ড

কুড়িগ্রামে জামাইকে পিটিয়ে হত্যা: স্ত্রী ও শ্যালক গাজীপুরে র‌্যাবের হাতে গ্রেফতার

গলাচিপায় বিএনপির ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন: নতুন উদ্দীপনায় রাজনীতিতে নতুন অধ্যায়

এক হাসিতে বদলে গেল জীবন: ট্রাকের হেলপার থেকে স্কুলের ছাত্র অরুণ কুমার

মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে ইসরায়েলকে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র

১০

হাকিমপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩০ দফা দাবিতে লিফলেট বিতরণ

১১

জামালপুরে যুবদের দক্ষতা বৃদ্ধি ও জেন্ডার সমতা বিষয়ক দিনব্যাপী ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত

১২

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক বিতরণ: উপকূলীয় পানিসংকট মোকাবিলায় উদ্যোগ

১৩

সাদা অ্যাপ্রোনের আড়ালে বাণিজ্য: চিকিৎসা, প্রতারণা ও রোগীর আর্তনাদ

১৪

ভাতা বাণিজ্যের অভিযোগ অস্বীকার, মহিপুরে ইউপি সদস্য মিনারার প্রতিবাদ

১৫

কম পরিমাপে তেল বিক্রি, কুড়িগ্রামে ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা

১৬

কুড়িগ্রাম সীমান্তে অভিযানে ৩৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ

১৭

মোংলায় মার্কেটে ভয়াবহ আগুন, দিশেহারা ব্যবসায়ীরা

১৮

জগন্নাথপুরে কৃষকদের ধান শুকাতে সরকারি স্থাপনা ব্যবহারের অনুমতি দিলেন ইউএনও

১৯

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০ যাত্রী

২০