হারুন শেখ, রামপাল প্রতিনিধি
৩ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষি উৎপাদন বাড়াতে রামপালে পার্টনার প্রকল্পের বীজ-সার বিতরণ উদ্বোধন

বাগেরহাটের রামপালে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, টেকসই কৃষি উন্নয়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পার্টনার (PARTNER) ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার ৩ হাজার ৯৬৫ জন কৃষকের মাঝে বীজ, সার ও বিভিন্ন ফলদ-বনজ বৃক্ষের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

শুক্রবার (৩ জুলাই) দুপুর ৩টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন। অতিরিক্ত কৃষি কর্মকর্তা ওলিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলার অতিরিক্ত উপপরিচালক রমেশ চন্দ্র ঘোষ, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব আল রশিদ এবং উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন।

আরো পড়ুন...  ৬ মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সুফলভোগী কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কংগ্রেসের আগে উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষিপণ্য সংরক্ষণ পদ্ধতি এবং বিভিন্ন ফল ও সবজির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন অতিথিরা।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপজেলার ৩ হাজার ৯৬৫ জন কৃষকের মাঝে উফশী আমন ধানের বীজ, সার, নারকেল, সুপারি, বিভিন্ন সবজির বীজ এবং ফলদ ও বনজ গাছের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ সুন্দরবনের জলদস্যু আজহারুল গ্রেপ্তার

শ্যামনগরের খোলপাটুয়া ও কপোতাক্ষ নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই

অন্যায়ভাবে স্বামীকে কষ্ট দেওয়া সম্পর্কে ইসলামের শিক্ষা

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

কৃষি উৎপাদন বাড়াতে রামপালে পার্টনার প্রকল্পের বীজ-সার বিতরণ উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে মাগুরায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংস্কারকাজে ৩ দিন বন্ধ মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরি চলাচল

পাবলিক ডোনার সাইফ উদ্দীন জালালীর উদ্যোগে দুই মাদ্রাসায় খাবার বিতরণ

খাটের নিচে লুকিয়েও রক্ষা হয়নি, আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১০

দৃষ্টি নেই, থামেনি স্বপ্ন: এইচএসসি পরীক্ষার্থী হাফেজ মারুফের লড়াই অনুপ্রেরণার

১১

পঞ্চগড়ে শ্রমিক সংগঠন নিয়ে বিরোধ, চার ঘণ্টা মহাসড়ক অবরোধ

১২

শ্রীপুরে ৪ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষি প্রণোদনা, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৩

শ্যামনগরে ১ হাজার সদস্যের মাঝে ৩ হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ

১৪

মোরেলগঞ্জে আলোচনা-সাংস্কৃতিক আয়োজনে উদযাপিত হচ্ছে ‘নজরুল বর্ষ’

১৫

মোরেলগঞ্জে আধুনিক মৎস্য চাষে প্রণোদনা, চাষিদের হাতে পোনা-এয়ারেটর বিতরণ

১৬

পানছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, আড়াই লাখ চারা রোপণের লক্ষ্য

১৭

ভেড়ামারায় পুলিশের অভিযানে ১৩৪ বোতল এসকাফ সিরাপ ও ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

১৮

জমিজমার বিরোধে ভাইকে অপহরণ করে হত্যা: পরিকল্পনাকারীসহ ৫ জন গ্রেপ্তার

১৯

জুলাই শহিদদের স্মরণে কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচির উদ্বোধন

২০