আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
১২ এপ্রিল ২০২৬, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে ফুল বিজু উৎসব উদযাপন

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পার্বত্য জেলা খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব ‘ফুল বিজু’। রোববার (১২ এপ্রিল) ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে যান চেঙ্গী ও মাইনী নদীর তীরে। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত তরুণ-তরুণী, শিশু ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবস্থল পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

ফুল বিঝুর মূল আনুষ্ঠানিকতা হিসেবে নদীর জলে ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায় জানানো হয় এবং নতুন বছরের আগমনে শান্তি, সমৃদ্ধি ও মঙ্গলের প্রার্থনা করা হয়। এই ঐতিহ্যবাহী আচার পার্বত্য অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতির এক অনন্য প্রতীক হিসেবে বিবেচিত।

চেঙ্গী নদীর তীরে ফুল ভাসাতে এসে অনুষ্কা চাকমা বলেন, “আজ ফুল ভাসানোর মাধ্যমে আমরা পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের জন্য মঙ্গল কামনা করেছি।” একই স্থানে মনিষা চাকমা বলেন, “ফুল বিঝু আমাদের প্রাণের উৎসব। এই দিনে সবাই মিলে নদীতে ফুল ভাসানো আমাদের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে।”

সুভ্রত চাকমা বলেন, “বছরের এই সময়টাতে আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করি। ফুল বিঝু আমাদের মিলনমেলা।” অপরদিকে সুমিত্রা চাকমা বলেন, “নতুন বছরের আগমনী বার্তা নিয়ে আসে ফুল বিঝু। প্রকৃতি আর মানুষের এই মিলন আমাদের জন্য এক বিশেষ অনুভূতি।”

আরো পড়ুন...  মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানীয়রা জানান, ফুল বিঝু শুধু একটি উৎসব নয়, এটি পাহাড়ি জনগোষ্ঠীর ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন। বছরের এই সময়ে পাহাড়জুড়ে উৎসবের আমেজ বিরাজ করে, যা স্থানীয় অর্থনীতি ও পর্যটনেও ইতিবাচক প্রভাব ফেলে।

উল্লেখ্য, ফুল বিঝুর ধারাবাহিকতায় আগামীকাল উদযাপিত হবে মূল বিঝু। এর পাশাপাশি একই দিনে শুরু হবে ত্রিপুরা সম্প্রদায়ের ‘বৈসু’ এবং মারমা সম্প্রদায়ের ‘সাংগ্রাই’ উৎসব। এসব উৎসবকে ঘিরে গত এক সপ্তাহ ধরে পার্বত্য অঞ্চলে চলছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও ঐতিহ্যবাহী আয়োজন।

পার্বত্য এলাকার বিভিন্ন জাতিগোষ্ঠীর এই উৎসবগুলোকে কেন্দ্র করে পুরো অঞ্চলটি এখন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠনগুলোও উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন ধরনের সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

যশোরে প্রাইভেটকারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

ছেলের বিরুদ্ধে অপহরণ মামলা, ১৮ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত মাদ্রাসা শিক্ষক

সাক্ষাৎকারে ‘স্যার’ বা ‘মহোদয়’ সম্বোধনের দাবি, হিলির এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

নদী গিলছে ঘরবাড়ি-ফসলি জমি, আতঙ্কে কুড়িগ্রামের তিন শতাধিক পরিবার

ঝালকাঠির রাজাপুরে খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে ত্রাণ অধিদপ্তরের পরিচালক

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে, সুপারভাইজার নিহত

জগন্নাথপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ

মোরেলগঞ্জে ১৭টি ফগার মেশিন বিতরণ, মশা নিয়ন্ত্রণে জোর দিল উপজেলা প্রশাসন

শিক্ষককে মারধরে উত্তাল মোরেলগঞ্জ, পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

১০

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে চাই: জুনিয়াদহ ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস)

১১

মোরেলগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১২

নরওয়ের বাধা পেরিয়ে কী ইউরোপের অভিশাপ ভাঙতে পারবে ব্রাজিল?

১৩

কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪

শাহজাদপুরে ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুলে ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

১৫

গোলখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মঈনকে ঘিরে আলোচনা

১৬

জুলাইয়ের চেতনা বাস্তবায়নের দাবি জানিয়ে মাগুরায় গণমিছিল ও সমাবেশ

১৭

কমলগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাই: মূল হোতা ‘বটলা সেলিম’ গ্রেপ্তার

১৮

নগুয়া ‘হোয়াট হাউজ’ পুকুরে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

১৯

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ১.৬৪ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

২০