চট্টগ্রাম প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দনাইশে বন্যার পানিতে ভেসে গেল ১৮ পুকুরের মাছ, চাষির ৭০ লাখ টাকার ক্ষতির দাবি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ নতুনপাড়া এলাকায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মৎস্যচাষি মোহাম্মদ আবদুল হামিদ। বন্যার পানিতে তার ১৮টি মাছের পুকুর তলিয়ে যাওয়ায় প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় পুকুরগুলোর বাঁধ উপচে পানি প্রবেশ করায় চাষ করা মাছ ও পোনা ভেসে যায়। এতে সারা বছরের বিনিয়োগ ও আয়ের প্রধান উৎস হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন আবদুল হামিদ।

ক্ষতিগ্রস্ত চাষির ভাই মোহাম্মদ লোকমান জানান, ১৮টি পুকুরে প্রায় ৩৫ লাখ টাকার মাছের পোনা ছাড়া হয়েছিল। বন্যার পানিতে সব পুকুর তলিয়ে গিয়ে মাছ ভেসে চলে গেছে। পুকুরের অবকাঠামোগত ক্ষতিসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা।

পুকুরগুলোর দেখভালের দায়িত্বে থাকা দুলাল বলেন, “আমরা প্রায় ২১ জন শ্রমিক এসব পুকুরে কাজ করি। মালিক নিজের সঞ্চয়, আত্মীয়স্বজনের সহায়তা ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছিলেন। বন্যায় সব মাছ ভেসে যাওয়ায় তিনি এখন চরম সংকটে রয়েছেন। আমাদের বেতনও পরিশোধ করতে পারেননি। আমরা চাই সরকার ক্ষতিগ্রস্ত চাষিকে সহযোগিতা করুক।”

আরো পড়ুন...  ইয়াবা সেবনে ধরা বিএনপি নেতাসহ ৩ জন, পঞ্চগড়ে ১ বছরের কারাদণ্ড

এ বিষয়ে চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানবীর আহসান জানান, টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার বিভিন্ন এলাকার পুকুর তলিয়ে গেছে। এতে মাছ ভেসে যাওয়ার পাশাপাশি পুকুরের পাড় ও অন্যান্য অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে।

তিনি বলেন, “চন্দনাইশ উপজেলায় মোট ১ হাজার ৬৩০টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছ ও অবকাঠামো মিলিয়ে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ২২ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সরকারিভাবে সহায়তা পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী।”

সাম্প্রতিক বন্যায় চন্দনাইশের শত শত মৎস্যচাষী ক্ষতির মুখে পড়েছেন। দ্রুত পুনর্বাসন ও প্রণোদনা না পেলে তাদের অনেকেই নতুন করে মাছ চাষ শুরু করতে হিমশিম খেতে পারেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবহেলায় নিভে গেছে ল্যাম্পপোস্টের আলো, চরম ঝুঁকিতে বুড়িগোয়ালিনীর গুরুত্বপূর্ণ সড়ক

পটিয়ায় এরশাদের ৭ম ও শামসুল আলম মাস্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন

প্রবাসীর স্ত্রীকে নিয়ে যুবক উধাও, ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা স্বামীর

‘দুই-এক দিন পরীক্ষা পেছাতে কী সমস্যা ছিল?’—শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন

চন্দনাইশে বন্যার পানিতে ভেসে গেল ১৮ পুকুরের মাছ, চাষির ৭০ লাখ টাকার ক্ষতির দাবি

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ কারেন্ট জাল ও অননুমোদিত বীজ বিক্রির দায়ে জরিমানা

পরকীয়ার জেরে স্বামী হত্যা: ২০ বছর পর স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

তেতুলিয়ায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন’ উদ্বোধন

বদরগঞ্জে চার ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা

১০

মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১১

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

১২

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

১৩

মোরেলগঞ্জে শিক্ষা ও সামাজিক সমস্যা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

১৪

অনলাইন জুয়ার দেনার চাপে দেবীগঞ্জে যুবকের আত্মহত্যা

১৫

রাজাপুরে আন্ত ধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান

১৬

মা ও শিশুর নিরাপত্তাই প্রথম: কখন সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন, কখন জরুরি?

১৭

মিয়ানমারে পাচারের আগে বিপুল সিমেন্ট-সার জব্দ, ৩ কার্গো বোটসহ আটক ২২

১৮

পূর্বধলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ১০১ শয্যার হাসপাতাল ঘোষণায় কৃতজ্ঞতা এমপি মানসুরার

১৯

মোরেলগঞ্জে জেলের জালে ধরা পড়ল ৯ ফুট লম্বা অজগর, দেখতে উৎসুক জনতার ভিড়

২০