চট্টগ্রাম প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ কারেন্ট জাল ও অননুমোদিত বীজ বিক্রির দায়ে জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার খানহাট বাজারে উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে অবৈধ কারেন্ট জাল ও অননুমোদিত বীজ ধান বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।

অভিযানকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে বাজারের তিন ব্যবসায়ীকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রায় ৫০ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

একই অভিযানে বীজ আইন, ২০১৮ অনুযায়ী সরকার অনুমোদনবিহীন বীজ ধান বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি ও মৎস্যসম্পদ রক্ষায় এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ কারেন্ট জাল ব্যবহার ও অননুমোদিত বীজ বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  মোংলা প্রেস ক্লাবে বিপুল ভোটে সাংগঠনিক পদে বিজয়ী মু. হাফিজুর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবহেলায় নিভে গেছে ল্যাম্পপোস্টের আলো, চরম ঝুঁকিতে বুড়িগোয়ালিনীর গুরুত্বপূর্ণ সড়ক

পটিয়ায় এরশাদের ৭ম ও শামসুল আলম মাস্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন

প্রবাসীর স্ত্রীকে নিয়ে যুবক উধাও, ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা স্বামীর

‘দুই-এক দিন পরীক্ষা পেছাতে কী সমস্যা ছিল?’—শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন

চন্দনাইশে বন্যার পানিতে ভেসে গেল ১৮ পুকুরের মাছ, চাষির ৭০ লাখ টাকার ক্ষতির দাবি

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ কারেন্ট জাল ও অননুমোদিত বীজ বিক্রির দায়ে জরিমানা

পরকীয়ার জেরে স্বামী হত্যা: ২০ বছর পর স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

তেতুলিয়ায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন’ উদ্বোধন

বদরগঞ্জে চার ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা

১০

মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১১

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

১২

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

১৩

মোরেলগঞ্জে শিক্ষা ও সামাজিক সমস্যা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

১৪

অনলাইন জুয়ার দেনার চাপে দেবীগঞ্জে যুবকের আত্মহত্যা

১৫

রাজাপুরে আন্ত ধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান

১৬

মা ও শিশুর নিরাপত্তাই প্রথম: কখন সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন, কখন জরুরি?

১৭

মিয়ানমারে পাচারের আগে বিপুল সিমেন্ট-সার জব্দ, ৩ কার্গো বোটসহ আটক ২২

১৮

পূর্বধলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ১০১ শয্যার হাসপাতাল ঘোষণায় কৃতজ্ঞতা এমপি মানসুরার

১৯

মোরেলগঞ্জে জেলের জালে ধরা পড়ল ৯ ফুট লম্বা অজগর, দেখতে উৎসুক জনতার ভিড়

২০