তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
৮ মে ২০২৬, ১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চা-বাগানের হাসপাতাল এলাকায় ১২ ফুট দীর্ঘ অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি চা-বাগান হাসপাতালের সামনে থেকে প্রায় ১২ ফুট দীর্ঘ একটি বিশাল অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা।

বৃহস্পতিবার (৭ মে) ভাড়াউড়া চা-বাগানের মেডিকেল সেন্টারের পাশে অজগরটি দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে অংশ নেয় -এর পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড়।

স্বপন দেব সজল জানান, উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন আনুমানিক ১৬ কেজি। পরে সাপটি নিরাপদভাবে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় চা-বাগান এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত উদ্ধার কার্যক্রমের কারণে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
আরো পড়ুন...  সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ, কেষ্টমনি পাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল দেড় শতাধিক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা মোরেলগঞ্জে জনজীবন বিপর্যস্ত

সংস্কারহীন সড়কে চরম ভোগান্তি, দুর্ভোগে চন্দনাইশ পৌরবাসী

মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার সুনাম ক্ষুন্নে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ

কৃষি উৎপাদন বৃদ্ধিতে নলডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মেঘা প্রকল্পের ভেড়িবাঁধ রক্ষায় কঠোর অবস্থানে চেয়ারম্যান মাসুদুল আলম

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

মিশরের এক নারী, যিনি বয়সের সংজ্ঞাই বদলে দিলেন

ঘুষ না দিলে মেলে না এতিমখানার অনুদান! ভোলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পানছড়িতে অটোরিকশা থামিয়ে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেল ৩ যুবকের

১০

বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি, দোহাজারীতে জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ

১১

র‌্যালি-আলোচনা সভায় ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১২

র‌্যালি-আলোচনা সভায় মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৩

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৪

চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

১৫

দেওয়ানগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

অটোভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২

১৭

গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৮

বেতন-ভাতার দাবিতে মাগুরায় এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৯

আমাগো কষ্ট কেউ দ্যাখে না’—তিস্তার ভাঙনে ১৫ দিনে রাজারহাটে নদীগর্ভে ১৯টি বাড়ি

২০