তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
৮ অগাস্ট ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

বাংলাদেশের চা শিল্পে নতুন মাইলফলক সৃষ্টি করেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড (এনটিসি)। চট্টগ্রাম চা নিলামে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এক নিলামেই বিপুল পরিমাণ চা রেকর্ড মূল্যে বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।

গত ৩ আগস্ট অনুষ্ঠিত চট্টগ্রাম চা নিলামে এনটিসির মালিকানাধীন ১২টি চা বাগানের মোট ১ লাখ ৫১ হাজার ৫৬০ কেজি চা বিক্রি হয়। এসব চায়ের গড় বিক্রয়মূল্য দাঁড়িয়েছে প্রতি কেজি ২৮৬ টাকা ৫৯ পয়সা। যা সরকার নির্ধারিত ফ্লোর প্রাইস ২৪৫ টাকা থেকে কেজিপ্রতি প্রায় ৪১ টাকা ৫৯ পয়সা বেশি।

এনটিসি সূত্রে জানা যায়, নিলামের উল্লেখযোগ্য দিক ছিল কোম্পানির ১২টি চা বাগানের প্রতিটির চায়ের গড় বিক্রয়মূল্য কেজিপ্রতি ২৮০ টাকার ওপরে থাকা। একক কোনো নিলামে একটি কোম্পানির সবকটি বাগানের চায়ের এমন ধারাবাহিক উচ্চমূল্যে বিক্রি হওয়ার ঘটনা এটিই প্রথম বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

নিলামের দিনেই চা বিক্রি থেকে এনটিসির মোট আয় দাঁড়ায় ৪ কোটি ৪৭ লাখ ৭৩ হাজার ৭২২ টাকা

শুধু বিক্রয়মূল্য নয়, চা উৎপাদনেও এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত এনটিসির মোট চা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে

আরো পড়ুন...  তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

ন্যাশনাল টি কোম্পানির সচিব এ. কে. আজাদ চৌধুরী বলেন, এই সাফল্যের পেছনে মাঠপর্যায়ে চায়ের গুণগত মান নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। চা শ্রমিকদের মাধ্যমে সূক্ষ্মভাবে ‘দুটি পাতা ও একটি কুঁড়ি’ সংগ্রহের ওপর জোর দেওয়া হয়েছে। এরপর আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও নিবিড় নজরদারির মাধ্যমে চায়ের গুণগত মান ধরে রাখার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, চায়ের রং, সুবাস, ঘনত্ব ও স্বাদে মান নিশ্চিত হওয়ায় নিলামে দেশের শীর্ষস্থানীয় চা ক্রেতারা এ চায়ের প্রতি আগ্রহ দেখান এবং প্রতিযোগিতার মাধ্যমে দাম বাড়ে।

এনটিসির সচিব আরও বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, সুনির্দিষ্ট ব্যয় নিয়ন্ত্রণ এবং কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানটি যে দৃষ্টান্ত তৈরি করেছে, তা দেশের চা খাতের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

তিনি বলেন, ‘আমাদের এই অর্জন গুণগত উৎকর্ষ ও কঠোর পরিশ্রমেরই ফসল। ভবিষ্যতেও বিশ্বমানের চা উৎপাদন বজায় রেখে দেশের চা শিল্পকে বিশ্বদরবারে আরও সমৃদ্ধ করতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।’

এনটিসির এই সাফল্য ধরে রাখা সম্ভব হলে আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের চায়ের অবস্থান আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কোম্পানির অগ্রযাত্রায় ভোক্তা, ক্রেতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এ. কে. আজাদ চৌধুরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

বিশ্বনাথে সরকারি আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

জুড়ীতে অসময়ে তরমুজ চাষে দুই কৃষকের দৃষ্টান্ত

শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

কমলগঞ্জে সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা

৮ বছরের শিশুর কাঁধে ৬ সদস্যের পরিবারের ভার

১০

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক তৎপরতা, গঠিত হবে ৭ শাখা

১১

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১২

মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের স্মারকলিপি

১৩

দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মাগুরায় ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৪

পটিয়ায় র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক

১৫

জুলাই শহীদদের স্মরণে বড়লেখায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৬

পটিয়ায় এলডিপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৭

বড়লেখায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ-গণমিছিল

১৮

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, ৮ জনের কারাদণ্ড-জরিমানা

১৯

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

২০