চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। অনুষ্ঠানে দোয়া মাহফিলের পাশাপাশি আলোচনা সভার মাধ্যমে শহীদ জিয়াউর রহমানের জীবন, কর্ম ও রাজনৈতিক অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম চাইনিজ রফিক। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু এবং যুগ্ম আহ্বায়ক হায়াত উদ দৌলা।
জেলা বিএনপির সদস্য সারোয়ার জাহানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা বিএনপির সদস্য ইয়াজদানি জয়ার্জ, বিএনপি নেতা এম মাজিদুল হক, তারিক আহমেদ, অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, ওবায়েদ পাঠানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাদের আলোচনায় সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, অবদান ও আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন