ইতিহাস ডেস্ক
২৩ মে ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জনগণ শান্তি চায়, একটি পক্ষ চায় অরাজকতা : প্রধানমন্ত্রী

বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গত ৫ আগস্ট যাদের দেশের মানুষ বিতাড়িত করেছিল, এখন দেশের অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীরা গোপনে তাদের সঙ্গেই যোগাযোগ ও খাতির তৈরি করছে। তিনি দাবি করেন, অতীতের মতো আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্র চলছে।

শনিবার (২৩ মে) দুপুরে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে। ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে বাংলার মানুষ বিতাড়িত করেছে। এখন দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়। কিন্তু একটি পক্ষের তা সহ্য হচ্ছে না।

তিনি আরও বলেন, খবর নিয়ে দেখেন, যারা এখন দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে, তারা তলে তলে ওই বিতাড়িত হওয়াদের সঙ্গে খাতির করছে। ১৯৮৬ ও ১৯৯৬ সালের মতো আবারও অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে। এখন তাদের সঙ্গে নতুন একটি ‘ছোট লেজ’ও গজিয়েছে।

তারেক রহমান অভিযোগ করেন, বিএনপি সরকার গঠন করায় বিরোধী পক্ষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং সেই ক্ষোভ থেকেই বিভিন্ন স্থানে আগুন, অবরোধ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটানো হচ্ছে।

আরো পড়ুন...  গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

তিনি বলেন, তারা দেশের আইনের শাসনকে বাধাগ্রস্ত করতে চায়। অথচ অতীতে মানুষের দুর্দিনে তারা পাশে ছিল না। অন্তর্বর্তী সরকারের সময় যেসব অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেখানে ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়েছে বিএনপির নেতাকর্মী, আইনজীবী ও চিকিৎসকেরা।

দেশে অরাজকতা চলতে থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড এবং শিশুদের নতুন বই-পোশাক বিতরণ কার্যক্রম ব্যাহত হতে পারে।

তিনি জানান, ইতোমধ্যে দেশের ৩ কোটি ৭৫ লাখ কৃষকের জন্য কৃষি কার্ড কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু করা হবে। আগামী জানুয়ারি থেকে শিশুদের নতুন স্কুল ব্যাগ, পোশাক ও বই বিতরণের কথাও জানান তিনি।

কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ২০ কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে, যাতে দক্ষ জনশক্তি গড়ে ওঠে এবং দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ে।

সভায় সম্প্রতি রাজধানীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, সব অন্যায়কারীর বিচার হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের দৃষ্টিতে কেউ অপরাধী হলে প্রচলিত আইন অনুযায়ী অবশ্যই তার বিচার নিশ্চিত করা হবে।

আরো পড়ুন...  বৃহস্পতিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রিশালের কানহর গ্রামের ধরার খাল এলাকায় উপস্থিত হয়ে দীর্ঘ ৪৭ বছর পর পুনঃখনন হওয়া ‘ধরার খাল’-এর উদ্বোধন করেন। স্থানীয়দের মতে, খালটি পুনঃখনন হলে এলাকার পানি নিষ্কাশন ও কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ৬৩ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ভাণ্ডারিয়ার শিয়ালকাঠী পশুর হাটে খাজনা নেই, ক্রেতা-বিক্রেতারা স্বস্তিতে

মঠবাড়িয়ায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণ

বদলির আদেশের পরও কর্মস্থল ছাড়ছেন না পিআইও মোস্তফা কামাল—অভিযোগ ও বিতর্কে কালিয়া

মাগুরায় ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

মাগুরা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন মোঃ নাজমুল ইসলাম

হোসেনপুরে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ

জনগণ শান্তি চায়, একটি পক্ষ চায় অরাজকতা : প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে এএফসি গ্রাসরুট ফুটবল ডে উদযাপন, ক্ষুদে ফুটবলারদের মাঝে সনদ বিতরণ

১০

ধরলা নদীতে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতু পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

১১

শিশুসহ নারী অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক, পতাকা বৈঠকে বিজিবির কাছে হস্তান্তর

১২

মাজারে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

১৩

অপেক্ষার নীল উপাখ্যান’—বিরহ ও প্রতীক্ষার নান্দনিক কাব্যভাষ্য

১৪

মাগুরায় জামায়াতের নির্বাচনী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৫

লোহাগড়ায় কিশোরী নির্যাতন, ভিডিও ধারণের অভিযোগে তোলপাড়

১৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ

১৭

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ২

১৮

বিশ্বনাথে মেটারনিটি হাসপাতালের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল

১৯

মোরেলগঞ্জে নিশানবাড়ীয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

২০