আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি -
১৫ জানুয়ারী ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গম পার্বত্য এলাকায় বিজিবির মানবিক উদ্যোগ

পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক সম্প্রীতি জোরদারে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) পানছড়ি ব্যাটালিয়ন ও লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যনগর নুরানী তালিমুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে এ জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসাটির উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি প্রায় ১২০ জন ছাত্র-ছাত্রীর হাতে পাঠ্যবই, খাতা, কলমসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এ কর্মসূচির আওতায় শুধু একটি প্রতিষ্ঠান নয়, আশপাশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও সহায়তা প্রদান করা হয়। পূর্ব দমদম মদিনাতুল উলুম ইসলামিক একাডেমি মাদ্রাসা, হিফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য কোরআন ও হাদিস সংরক্ষণের র‌্যাক সরবরাহ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)। তিনি তার বক্তব্যে বলেন,
“দুর্গম পার্বত্য এলাকায় শিক্ষা বিস্তার ও মানবিক সহায়তা বিজিবির একটি নিয়মিত কার্যক্রম। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে বিজিবি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও শিক্ষা উপকরণ, খাদ্য সহায়তা ও আর্থিক সহযোগিতাসহ এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

আরো পড়ুন...  নড়াইলে সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্তে পক্ষপাতিত্বের অভিযোগ

তিনি আরও বলেন, শিক্ষা ও মানবিক সহায়তার মাধ্যমে পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থার বন্ধন আরও সুদৃঢ় হবে, যা দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নের পথ প্রশস্ত করবে।

এর আগে গত বুধবার (১৪ জানুয়ারি) লোগাং বিজিবি ক্যাম্পের উদ্যোগে দায়িত্বপূর্ণ তারাবন এলাকায় স্থানীয় দরিদ্র, অসহায় ও দুঃস্থ সাতটি পাহাড়ি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতপ্রবণ পার্বত্য এলাকায় এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনে।

অনুষ্ঠানে উপস্থিত মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজিবির এ মানবিক উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। তারা বলেন, দুর্গম এলাকায় শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করে বলেন, বিজিবি ও লোগাং জোনের এমন জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চললে পার্বত্য অঞ্চলের শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়ন আরও বেগবান হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টিতে রাজধানীতে জনজীবন বিপর্যস্ত

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ত্রাণ ও চিকিৎসাসেবা অব্যাহত

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে মোরেলগঞ্জের মুখ উজ্জ্বল করল আশফাহ

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২ অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ৩৭ জেলে

কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: নৌ-ডাকাতি, যানজট ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বারোপ

বৃত্তি পরীক্ষায় চমক: নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ জনের মধ্যে ৫২ জনের সাফল্য

দীপেশ্বর–কুলেশ্বরী বাড়ি সড়ক পরিদর্শনে ইউএনও, দ্রুত মেরামতের নির্দেশ

টানা ভারী বৃষ্টিতে কালিয়াকৈরে ভয়াবহ জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ

কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিবার পরিকল্পনায় অবদান রাখায় সম্মাননা প্রদান

‘তরুণরাই হবে দেশের দক্ষ মানবসম্পদ’— পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

১০

পানছড়ির ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে ডিসি-এসপি, দ্রুত সংস্কারের তাগিদ

১১

বৃক্ষরোপণ অভিযানে মুখর সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ

১২

আলীকদমে ৫৭ বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে অবৈধ কাঠসহ ট্রাক জব্দ

১৩

কুলিয়ারচরে নিহত জুয়েলের বাড়িতে সাবেক ছাত্রনেতা মামুন, পরিবারের পাশে থাকার আশ্বাস

১৪

জলাবদ্ধতা মোকাবিলায় গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

১৫

শেষ পর্যন্ত বাঁচানো গেল না টেকনাফের পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিকে

১৬

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া ও সমর্থন চাইলেন আল ইসহাক রাব্বি

১৭

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৮

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন দুর্গতরা

১৯

কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

২০