চট্টগ্রাম প্রতিনিধি:
১৫ মে ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটিয়ায় পূর্ব শত্রুতার জেরে হামলায় আহত ৪, মামলা

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সরদার পাড়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলাসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। এ ঘটনায় পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা চেষ্টা অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।

ঘটনাটি গত ৮ মে সকালে ও রাতে দুই দফায় সংঘটিত হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আহতরা হলেন—বৃদ্ধা পুর্নিমা সরদার (৭০), মুন্নি সরদার (৩৪), স্কুলছাত্র অর্পণ সরদার (১৩) ও বাবুল সরদার (৩৮)। গুরুতর আহত পুর্নিমা সরদারের মাথায় ছয়টি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলার পর আহতদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বৃদ্ধা পুর্নিমা সরদারের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান।

এ ঘটনায় বাবুল সরদার ও মুন্নি সরদার বাদী হয়ে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি সিআর মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৯৯/২৬ ও ৩০১/২৬। মামলায় একই এলাকার সুজন সরদার, বিজয় সরদার, মইতোষ সরকার, নিরব সরদার, চুমকি সরদার, নিতাই সরদার, জয়া সরদার ও সুমি সরদারকে আসামি করা হয়েছে। এছাড়া আরও ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তিকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরো পড়ুন...  পটিয়ায় পিআইডির তথ্য অধিকার বিষয়ে অবহিতকরণ সভা

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাবুল সরদারের সঙ্গে অভিযুক্ত সুজন সরদার গংয়ের দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত বছর থানায় অভিযোগও করা হয়েছিল। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করে দেন। তবে অভিযোগ রয়েছে, প্রতিপক্ষ সেই সমাধান মেনে নেয়নি।

বাদীদের দাবি, পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তরা তাদের বাড়িতে হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর করে বৃদ্ধা নারীসহ চারজনকে গুরুতর আহত করে। হামলার সময় বাড়িঘরে ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

বাবুল সরদার অভিযোগ করে বলেন, মামলা দায়েরের পর অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে তাদের প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এতে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

তিনি পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এদিকে, বৃদ্ধা মহিলার ওপর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ না দিলে মেলে না এতিমখানার অনুদান! ভোলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পানছড়িতে অটোরিকশা থামিয়ে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেল ৩ যুবকের

বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি, দোহাজারীতে জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ

র‌্যালি-আলোচনা সভায় ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

র‌্যালি-আলোচনা সভায় মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

দেওয়ানগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অটোভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২

গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১০

বেতন-ভাতার দাবিতে মাগুরায় এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১১

আমাগো কষ্ট কেউ দ্যাখে না’—তিস্তার ভাঙনে ১৫ দিনে রাজারহাটে নদীগর্ভে ১৯টি বাড়ি

১২

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ মাটিচাপা, জিডি করতে এসে গ্রেপ্তার স্বামী

১৩

নড়াইলে ডাকাত চক্রের সদস্য ও স্বর্ণকারসহ ৬ জন গ্রেপ্তার

১৪

তেঁতুলিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, বিতরণ করা হলো ৯ লাখ টাকার চেক ও গাছের চারা

১৫

পোল্ট্রি শিল্প রক্ষায় ৬ দফা দাবি, কিশোরগঞ্জে খামারিদের মানববন্ধন ও স্মারকলিপি

১৬

ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৭

১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে মামলা

১৮

মোরেলগঞ্জে পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

যশোরে প্রাইভেটকারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

২০