মো:গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি :
১৭ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলার অভিযোগ

রাজশাহীর পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খানের বাড়ি ও সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। সাবেক মেয়রের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের অনুসারীরা তাঁকে খুঁজে না পেয়ে রাতভর বিভিন্ন স্থানে হামলা চালায়। তবে এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন অভিযুক্ত পক্ষ।

ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাতে। অভিযোগ অনুযায়ী, সশস্ত্র একদল লোক প্রথমে পুঠিয়ার কাঁঠালবাড়িয়া এলাকায় অবস্থিত আল মামুন খানের ফিলিং স্টেশনে হামলা চালায়। সেখানে থাকা কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১ লাখ ২ হাজার টাকা লুট করা হয় বলে দাবি করা হয়েছে। এরপর হামলাকারীরা তাঁর শ্বশুরবাড়ি, ভাড়া বাসা এবং ব্যক্তিগত গোলঘরেও ভাঙচুর চালায়।

আল মামুন খান, যিনি পুঠিয়া উপজেলা ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, দাবি করেন—এ হামলা ছিল পরিকল্পিত। তাঁর ভাষ্য, “আমি কোনো সহিংস রাজনীতির সঙ্গে জড়িত নই। ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধের জেরে আমাকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, এমপিপুত্র ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজনের নির্দেশে এই হামলা পরিচালিত হয়েছে।

আরো পড়ুন...  কাঠালিয়ায় বারুণী উৎসবে মাতুয়া সম্মেলন

তবে ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর বা তাঁর অনুসারীদের এ ঘটনায় কোনো সম্পৃক্ততা নেই। তিনি জানান, একই দিনে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভদ্রা এলাকায় তাঁর অনুসারী সেলিম সরকারের ওপর হামলার ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে এবং পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, ওই হামলার ঘটনাকে কেন্দ্র করেই পাল্টাপাল্টি উত্তেজনা তৈরি হয়। স্থানীয় সূত্র বলছে, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ব্যক্তিগত জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেও পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। বিএনপি নেতা সৈয়দ আলীর ছেলে মো. মারুফ দাবি করেন, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং সেই বিরোধ থেকেই প্রথমে তাদের বাড়িতে হামলা হয়। পরে সাবেক মেয়রের সম্পৃক্ততার অভিযোগ তুলে তাঁর ঘনিষ্ঠদের ওপর হামলা চালানো হয়।

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, সাবেক মেয়রের শ্বশুরবাড়িতে হামলার বিষয়ে তারা অবগত আছেন। তবে ফিলিং স্টেশনসহ অন্যান্য স্থানে হামলার বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

অন্যদিকে, বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, সেলিম সরকারের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আরো পড়ুন...  বড়লেখা সীমান্তে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক জব্দ

ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার থেকে স্বাভাবিক হচ্ছে খুবির ক্লাস-পরীক্ষা

ইতিবাচক সংবাদ সমাজকে এগিয়ে নেয়: মোস্তফা মামুন

ড্রেন খননের সময় প্রাচীর ধস, আহত ৪ শ্রমিক

চন্দ্রায় টিকিট বাণিজ্যে দালাল চক্র, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

নিষিদ্ধ সময়ে সুন্দরবনে মাছ শিকার, জব্দ নৌকা-চিংড়ি

বাড়ছে কাঁচামরিচের দাম, কেজি ৪০০ টাকা

কুলিয়ারচরে রাস্তা পাকাকরণ ও ব্রহ্মপুত্রে সেতুর দাবি

সোনালি আঁশে সোনালি স্বপ্ন, লাভের মুখে ইসলামপুরের পাটচাষিরা

কালিয়াকৈরে সবজির বাজারে ফের অস্থিরতা, চড়া মরিচ-পেঁয়াজ

১০

তুরাগে পিকনিকের নামে অশালীনতার অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

১১

মাগুরায় ট্রাক্টরের ধাক্কায় স্কুলশিক্ষিকার মৃত্যু, স্বামী আহত

১২

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

যখন মহীরুহ ঝরে পড়ে: বাবা, আমার জীবনের চিরন্তন শেকড়

১৪

বীরগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী পাতাখেলা

১৫

রোগ নির্ণয় সেবায় গতি আনতে রি-এজেন্ট হস্তান্তর

১৬

জনদুর্ভোগ কমাতে নলডাঙ্গায় প্রশাসনের গুরুত্বারোপ

১৭

ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে দুই হাত হারালেন সোহান

১৮

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা

১৯

যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে ভাণ্ডারিয়ায় মানববন্ধন

২০