তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
১৩ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাস জীবন ফেলে কৃষিতে সাফল্য, শ্রেষ্ঠ কৃষকের সম্মাননা পেলেন আনসার মিয়া

প্রবাস জীবনের অনিশ্চয়তা পেছনে ফেলে দেশে ফিরে কৃষিতে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন মৌলভীবাজারের কৃষি উদ্যোক্তা আনসার মিয়া। কৃষি খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে ‘শ্রেষ্ঠ কৃষক’ হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

বুধবার (১২ আগস্ট) মৌলভীবাজার শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রেসক্লাবের ১২ বছর পূর্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধিত কৃষক আনসার মিয়া মৌলভীবাজার সদর উপজেলার ৪ নম্বর আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামের বাসিন্দা। পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে একসময় তিনি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। তবে সেখানে আশানুরূপ সুযোগ-সুবিধা ও স্থিতিশীলতা না পাওয়ায় দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি।

দেশে ফিরে হতাশ না হয়ে নিজের মাত্র ১২ শতক জমিকে সম্বল করে শুরু করেন সমন্বিত কৃষি খামার। অদম্য পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে মাত্র দুই বছরের মধ্যে তার কৃষি উদ্যোগে আসে সাফল্য।

বর্তমানে আনসার মিয়ার খামারে বিভিন্ন ধরনের শাকসবজির পাশাপাশি গরু, ছাগল, হাঁস ও মুরগি পালন করা হচ্ছে। কৃষিকাজকে ঘিরে নিজের কর্মসংস্থান তৈরির পাশাপাশি তিনি এলাকায় একজন সফল ও স্বাবলম্বী কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।

আরো পড়ুন...  দানবীর আলহাজ্ব বশির আহমদ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন

প্রবাসের অনিশ্চিত জীবন ছেড়ে দেশে ফিরে কৃষিকে জীবিকার প্রধান অবলম্বন হিসেবে বেছে নিয়ে আনসার মিয়ার এই সাফল্য স্থানীয় তরুণদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রবাস জীবন ফেলে কৃষিতে সাফল্য, শ্রেষ্ঠ কৃষকের সম্মাননা পেলেন আনসার মিয়া

পটিয়ায় ফুলকলির ইটিপির কাজ ৯০ শতাংশ শেষ, দ্রুত সম্পন্নের নির্দেশ এমপি এনামের

পূর্বধলায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৬

স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, অল্পের জন্য রক্ষা দুই শিশু

পানছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উচ্ছ্বসিত বিদ্যালয় প্রাঙ্গণ

কালিয়াকৈরে ৪ লাখ ৫০ হাজার সদস্যকে নতুন করে প্রশিক্ষণ, যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

শ্রীমঙ্গলে বাসে যাত্রী ওঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে নতুন তিন আকর্ষণ

মাগুরায় মার্কেটের ৬ দোকানে শাটার ভেঙে চুরি

১০

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১১

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উদযাপন

১২

রাসূল সা.-এর আদর্শই সর্বোত্তম আদর্শ

১৩

শ্রীপুর বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক

১৪

কালিয়াকৈরে দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং, ব্যাহত শিল্প উৎপাদন-চিকিৎসা-শিক্ষা

১৫

সরকার ও বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

১৬

ইতিহাসে আজকের এই দিনে

১৭

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

১৮

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১৯

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০