সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসীর স্ত্রীকে নিয়ে যুবক উধাও, ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা স্বামীর

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক আমেরিকা প্রবাসীর স্ত্রী কথিত প্রেমিকের সঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তার স্বামী।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে এ ঘটনায় সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নিখোঁজ গৃহবধূর বাবা জাকির হোসেন টিপু। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পিতম্বরপুর গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা রুবেলের সঙ্গে বারগাঁও ইউনিয়নের মকিল্লা গ্রামের নুসরাত জাহান জেনীর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের চার বছর পর জীবিকার তাগিদে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রুবেল।

অভিযোগ রয়েছে, এ সময় জেনীর জেঠাতো বোন শারমিন আক্তার স্মৃতির মাধ্যমে সিলেটে বসবাসকারী মো. সজিবের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

সম্প্রতি জেনী বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত ১০ জুলাই শপিংয়ের কথা বলে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের দাবি, তিনি কথিত প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। একই সঙ্গে তিনি প্রায় ১২ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ থেকে ১২ লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান মালামাল সঙ্গে নিয়ে গেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

আরো পড়ুন...  যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

নিখোঁজ গৃহবধূর বাবা জাকির হোসেন টিপু বলেন, “মেয়ের খোঁজে সম্ভাব্য সব জায়গায় অনুসন্ধান করা হয়েছে। কিন্তু এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।”

যুক্তরাষ্ট্র প্রবাসী স্বামী রুবেল বলেন, “সংসারের জন্য উপার্জিত সব অর্থ ও স্বর্ণালংকার তার কাছেই ছিল। আমাদের সঙ্গে প্রতারণা করে সে চলে গেছে। তাকে খুঁজে পেতে তথ্যদাতার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছি।”

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন বলেন, “নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চলছে এবং গৃহবধূর অবস্থান শনাক্তের চেষ্টা করছে পুলিশ।”

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবহেলায় নিভে গেছে ল্যাম্পপোস্টের আলো, চরম ঝুঁকিতে বুড়িগোয়ালিনীর গুরুত্বপূর্ণ সড়ক

পটিয়ায় এরশাদের ৭ম ও শামসুল আলম মাস্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন

প্রবাসীর স্ত্রীকে নিয়ে যুবক উধাও, ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা স্বামীর

‘দুই-এক দিন পরীক্ষা পেছাতে কী সমস্যা ছিল?’—শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন

চন্দনাইশে বন্যার পানিতে ভেসে গেল ১৮ পুকুরের মাছ, চাষির ৭০ লাখ টাকার ক্ষতির দাবি

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ কারেন্ট জাল ও অননুমোদিত বীজ বিক্রির দায়ে জরিমানা

পরকীয়ার জেরে স্বামী হত্যা: ২০ বছর পর স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

তেতুলিয়ায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন’ উদ্বোধন

বদরগঞ্জে চার ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা

১০

মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১১

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

১২

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

১৩

মোরেলগঞ্জে শিক্ষা ও সামাজিক সমস্যা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

১৪

অনলাইন জুয়ার দেনার চাপে দেবীগঞ্জে যুবকের আত্মহত্যা

১৫

রাজাপুরে আন্ত ধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান

১৬

মা ও শিশুর নিরাপত্তাই প্রথম: কখন সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন, কখন জরুরি?

১৭

মিয়ানমারে পাচারের আগে বিপুল সিমেন্ট-সার জব্দ, ৩ কার্গো বোটসহ আটক ২২

১৮

পূর্বধলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ১০১ শয্যার হাসপাতাল ঘোষণায় কৃতজ্ঞতা এমপি মানসুরার

১৯

মোরেলগঞ্জে জেলের জালে ধরা পড়ল ৯ ফুট লম্বা অজগর, দেখতে উৎসুক জনতার ভিড়

২০