প্রকৃতির নির্মল সৌন্দর্য, ফুলের সুবাস আর ভোরের স্নিগ্ধতা নিয়ে রচিত হয়েছে কবি মোঃ রোকনুজ্জামান শরীফের হৃদয়ছোঁয়া কবিতা “প্রভাতে ফুলবনে”। কবিতায় ফুটে উঠেছে ফুলের মায়াবী রূপ, ভ্রমরের গুঞ্জন এবং প্রকৃতির সঙ্গে মানুষের গভীর অনুভূতির এক অপূর্ব মেলবন্ধন।
প্রভাতে ফুলবনে
মোঃ রোকনুজ্জামান শরীফপ্রভাতে জাগিয়া হই সুবাসে আকুল,
বাতায়নে চেয়ে দেখি কাননেতে ফুল।
কেহ বা ঘুমিয়ে আছে, কেহ বা ফুটে,
সুবাসে ভ্রমর এসে দলে দলে জোটে।পারুল, চামেলি, বেলি, চাপা ও গোলাপ,
ভ্রমরের সাথে কেহ করিছে আলাপ।
কেহবা মেলিছে কলি, কারো কচি পাতা,
কেহ করে কোলাকুলি, কারো দোলে মাথা।সূর্যের সাথে প্রেমালাপ করে সূর্যমুখী,
সূর্য ছাড়া ঘুরাবে না অন্যদিকে আঁখি।
ঘুমিয়েছে হাসনাহেনা, করে অভিমান,
সন্ধ্যা হলে ভুলে যাবে তারই অভিমান।বকুল ফুটে আর কত কী যে ফুল,
নিতুই সুবাসে ওরা করিছে আকুল।
সুবাসে ভোলায় মোরে, তাই চেয়ে থাকি,
হারিয়েছে ফুলের মাঝে মোর দু’টো আঁখি।অহংকার কিসে হয়, ওরা নাহি জানে,
মানবেরে ওরা শুধু ঘ্রাণ বিতরণে।
মন্তব্য করুন