নিজস্ব প্রতিবেদক:
২ অগাস্ট ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃত্তি ব্যবস্থায় সমতা আনতে চার দফা দাবি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং থানা, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক বৃত্তি কোটা পুনর্বহালের দাবিতে জেলা প্রতিনিধি সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।

শনিবার (১ আগস্ট) রাজধানীর দোয়েল চত্বরে অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে সংগঠনের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে বক্তারা বলেন, বর্তমানে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ২০ শতাংশ বৃত্তি কোটা নির্ধারণ করায় শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে। তাদের মতে, দেশের উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী কিন্ডারগার্টেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। তাই বিদ্যমান কোটাব্যবস্থা বহাল থাকলে অসংখ্য মেধাবী শিক্ষার্থী বৃত্তি লাভের সুযোগ থেকে বঞ্চিত হবে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান সরকার বলেন, “বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন দীর্ঘদিন ধরে দেশের প্রাথমিক শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা সময়ের দাবি।”

তিনি শিক্ষাব্যবস্থায় বৈষম্য দূর করে মেধাভিত্তিক ও ন্যায়সঙ্গত বৃত্তি ব্যবস্থা চালুর আহ্বান জানান।

আরো পড়ুন...  মৌলভীবাজারে চা বাগানের ভেতরে স্ব-যত্নে গাঁজা চাষ! চাষী গ্রেপ্তার

সম্মেলনে অংশ নেওয়া শিক্ষক প্রতিনিধিরা বলেন, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কোটা বাতিল হওয়ায় গ্রামীণ এলাকার শিক্ষার্থীরা তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। শিক্ষায় সমতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে তারা দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে সরকারের কাছে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—

১. উচ্চ আদালতের নির্দেশনার আলোকে সরকারি ও বেসরকারি সব শিক্ষার্থীর জন্য সাম্যভিত্তিক বৃত্তি ব্যবস্থা নিশ্চিত করা।
২. সিটি করপোরেশন ও জেলা শহরে প্রশাসনিক থানাকে বৃত্তি ইউনিট হিসেবে বিবেচনা করা।
৩. ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক বৃত্তি কোটা পুনর্বহাল করা।
৪. বিষয়ভিত্তিক ক্লাস্টার প্রশিক্ষণে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করা।

সংগঠনের যুগ্ম মহাসচিব ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রেহানা আখতার। এ ছাড়া বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান আব্দুল মাজেদ ও জেসমিন নাহার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, শিক্ষা সম্পাদক আবদুল আলীম, প্রচার সম্পাদক সুভাষ চন্দ্র শিকদার, কেন্দ্রীয় গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, সাহিত্য সম্পাদক হাসিনা আখতারসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  গ্রাম আদালত নিয়ে মঘীতে সচেতনতা ক্যাম্পেইন, ভিডিও প্রদর্শনীতে অংশ নিলেন স্থানীয়রা

সম্মেলনের বক্তারা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য দূর করে সমান সুযোগ নিশ্চিত করতে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমানভাবে মূল্যায়ন করা জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন বানচালে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আল্লাহর পরিচয় ও কর্তৃত্ব: কুরআনের আলোকে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ব্যাখ্যা

বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা

বৃত্তি ব্যবস্থায় সমতা আনতে চার দফা দাবি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের

জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই: মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল

সবুজ খাগড়াছড়ি গড়তে সেনাবাহিনীর উদ্যোগ, বিতরণ করা হলো ৩৫ হাজার বৃক্ষচারা

কাণ্ডের সমাজে দণ্ডের নির্বাসন: ন্যায়বিচারহীনতার অন্ধকারে আমাদের সমাজ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় ১১ দলীয় জোটের গণমিছিল

শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলস্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল

১০

পটিয়ায় ইসরাফিলের চার কন্যার লেখাপড়ায় মানবতার বন্ধনের অর্থসহায়তা

১১

পানছড়িতে বিনামূল্যের চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্পে রোগীদের ব্যাপক সাড়া

১২

কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা

১৩

কুলাউড়ার রিজার্ভ বনে দখল সিন্ডিকেটের থাবা, আদালতের নির্দেশও উপেক্ষিত

১৪

বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত

১৫

ভেড়ামারায় সোহেল রানা বাবুর সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

১৬

খাল খনন শেষে কোষাগারে ফেরত ১৪ লাখ টাকা, ব্যতিক্রমী নজির ভান্ডারিয়ার ইউএনওর

১৭

মাগুরায় জামায়াতের দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

১৮

মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু: মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানের ঘোষণা

১৯

লোহাগড়ায় জাল দলিলে নামজারির অভিযোগ

২০