তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
১৬ মে ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রিটেনে মৌলভীবাজারের ৮ কাউন্সিলর

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে আবারও সাফল্যের স্বাক্ষর রাখলেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসীরা। এবারের নির্বাচনে মৌলভীবাজার জেলার অন্তত ৮ জন প্রবাসী বাংলাদেশি কাউন্সিলর পদে নির্বাচিত হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। তাদের এই অর্জনে শুধু প্রবাসী বাংলাদেশিরাই নন, আনন্দে উদ্বেলিত হয়েছেন মৌলভীবাজার জেলার সর্বস্তরের মানুষও। বিদেশের মাটিতে বাংলাদেশিদের এমন সাফল্য দেশের ভাবমূর্তি ও আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা আরও বাড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ৭ মে অনুষ্ঠিত যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনের ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে শুরু হয় অভিনন্দন ও শুভেচ্ছার বন্যা। ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে প্রবাসী ও দেশীয় বাঙালিরা নির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানাতে থাকেন।

ব্রিটেনের বিশিষ্ট কমিউনিটি লিডার ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ মকিস মনসুর জানান, এবারের নির্বাচনে মৌলভীবাজার জেলার ৮ জন কাউন্সিলর নির্বাচিত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে চূড়ান্ত হিসাব করলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করছেন কমিউনিটির নেতৃবৃন্দ।

জানা যায়, এসব জনপ্রতিনিধির অনেকেই লেখাপড়া, চাকরি কিংবা জীবিকার তাগিদে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন। সেখানে নিজেদের মেধা, পরিশ্রম, সততা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেন তারা। ধীরে ধীরে কমিউনিটি নেতৃত্বের পাশাপাশি যুক্ত হন মূলধারার রাজনীতিতে। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার ফল হিসেবে এবারও তারা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

আরো পড়ুন...  আল-আজহারে রমজানের ইফতার: এক উম্মাহর নীরব মিলন

এবারের নির্বাচনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্টেপনি গ্রিন ওয়ার্ড থেকে এসপায়ার পার্টির প্রার্থী সাবিনা আক্তার টানা চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি এর আগে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের উছমানপুর গ্রামে।

পূর্ব লন্ডনের গুরুত্বপূর্ণ নিউহ্যাম কাউন্সিলে লেবার পার্টি থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র রহিমা রহমান। তিনি মৌলভীবাজার শহরের বাসিন্দা। তাঁর স্বামী মুজিবুর রহমান জসিমও একাধিকবার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রেডব্রিজ কাউন্সিল থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন লেবার পার্টির জুসনা ইসলাম। তিনি এর আগে ওই কাউন্সিলের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন। একই কাউন্সিল থেকে লেবার পার্টির হয়ে নির্বাচিত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাঈদা চৌধুরী।

এ ছাড়া টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ড থেকে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আবু তালহা চৌধুরী। ব্রাডফোর্ড কাউন্সিল থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান খান।

অন্যদিকে, লন্ডন বোরো অব ইসলিংটনের বার্নসবারি ওয়ার্ড থেকে টানা ষষ্ঠবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন সাবেক ছাত্রনেতা একে এম গোলাম জিলানী চৌধুরী জিবু। এছাড়া ওয়েল্ডস্টোন নর্থ ওয়ার্ড থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন শাহানিয়া চৌধুরী।

আরো পড়ুন...  মৌলভীবাজারে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বিদেশের মাটিতে মৌলভীবাজারের সন্তানদের এমন গৌরবময় অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের এই সাফল্য নতুন প্রজন্মের প্রবাসীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রবাস জীবন ফেলে কৃষিতে সাফল্য, শ্রেষ্ঠ কৃষকের সম্মাননা পেলেন আনসার মিয়া

পটিয়ায় ফুলকলির ইটিপির কাজ ৯০ শতাংশ শেষ, দ্রুত সম্পন্নের নির্দেশ এমপি এনামের

পূর্বধলায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৬

স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, অল্পের জন্য রক্ষা দুই শিশু

পানছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উচ্ছ্বসিত বিদ্যালয় প্রাঙ্গণ

কালিয়াকৈরে ৪ লাখ ৫০ হাজার সদস্যকে নতুন করে প্রশিক্ষণ, যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

শ্রীমঙ্গলে বাসে যাত্রী ওঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে নতুন তিন আকর্ষণ

১০

মাগুরায় মার্কেটের ৬ দোকানে শাটার ভেঙে চুরি

১১

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১২

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উদযাপন

১৩

রাসূল সা.-এর আদর্শই সর্বোত্তম আদর্শ

১৪

শ্রীপুর বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক

১৫

কালিয়াকৈরে দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং, ব্যাহত শিল্প উৎপাদন-চিকিৎসা-শিক্ষা

১৬

সরকার ও বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

১৭

ইতিহাসে আজকের এই দিনে

১৮

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

১৯

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

২০