এম এ মান্নান, স্টাফ রিপোর্টার, নিয়ামতপুর (নওগাঁ):
২৬ জুন ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে মাদককে না বলি

বর্তমানে মাদক দেশের অন্যতম বড় সামাজিক সংকট হিসেবে দেখা দিয়েছে। যুবসমাজকে গ্রাস করে নেওয়া এই মরণনেশা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার দরকারপাড়া গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রুহুল আমিন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“বর্তমানে মাদক যেভাবে মহামারীর আকার ধারণ করেছে, তাতে আমাদের সমাজব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। আজ ছোট ছোট শিক্ষার্থীরাও পড়াশোনা বাদ দিয়ে মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ছে, যা কোনোভাবেই কাম্য নয়।”

তিনি বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়; এ জন্য পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

রুহুল আমিন আরও বলেন, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি সমাজের প্রতিটি সচেতন নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“আসুন, আমাদের সবার সম্মিলিত স্লোগান হোক—‘মাদককে না বলি।’”

আরো পড়ুন...  কালিয়াকৈর মহাসড়কে ময়লার স্তূপে নাকাল জনজীবন, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা

তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাস পর পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

মোড়েলগঞ্জে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

৬ মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

উপকূলীয় এলাকা থেকে হারিয়ে যাচ্ছে কাচের গুলি (মারবেল) খেলা

মায়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযান

টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবা উদ্ধার

১০

প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে চন্দনাইশের ঐতিহ্যবাহী জোয়ারা পাগলা গারদ

১১

হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফের মৃত্যুদণ্ডের রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

১২

আকাশি-সাদা জার্সিটা কীভাবে পেল আর্জেন্টিনা?

১৩

গুইমারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল আলামত উদ্ধার

১৪

ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে মাদককে না বলি

১৫

নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ

১৬

গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো: ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

১৭

ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৮

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

১৯

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে: ড. জিয়াউদ্দিন হায়দার

২০