হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:
২৮ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে ২৩ মণ ভারতীয় বাসমতি চাল জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ২৩ মণ ভারতীয় বাসমতি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের জামতলা মোড়ে ব্যবসায়ী বলরাম চন্দ্র সাহার বাড়ির গোডাউনে অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ী বলরাম চন্দ্র সাহা কৌশলে পালিয়ে যান। পরে তার গোডাউন থেকে অবৈধভাবে মজুত রাখা ৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়, যার পরিমাণ প্রায় ২৩ মণ।

প্রাথমিকভাবে জানা গেছে, জব্দকৃত চালগুলো উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি ও ভোটহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। উদ্ধার হওয়া চালের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।

অভিযান পরিচালনাকারী ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ব্যবসায়ী বলরাম চন্দ্র সাহার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Facebook Comments Box
আরো পড়ুন...  নড়াইলে প্রতীক সমর্থকদের সংঘর্ষে আহত ১৪

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন, জাকির সভাপতি,জাকারিয়া সম্পাদক

মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল

ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ও আমাদের করণীয়

জেলায় ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

ব্রাজিল-জাপান ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা

বিশ্বনাথের রাজনীতিতে নতুন আলোচনায় ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন

নিখোঁজের একদিন পর ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল আবু কালামের

১০

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ

১১

ভূরুঙ্গামারীতে ২৩ মণ ভারতীয় বাসমতি চাল জব্দ

১২

যে আমল ছাড়া কবরের তিন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়

১৩

কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

১৪

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি

১৫

কিশোরগঞ্জে পল্লী জীবিকায়ন প্রকল্পের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ

১৬

কর্মী পদ বাতিল নিয়ে পাল্টাপাল্টি দাবি, ব্যাখ্যা দিল ছাত্রশিবির

১৭

ইতালিতে স্ত্রী-সন্তানসহ নিহত বাবুল, মায়ের বুকফাটা আহাজারি

১৮

১৪টি চরাঞ্চলে শিক্ষা বিস্তার, আইনি সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রমে কমছে বাল্যবিবাহের প্রবণতা

১৯

চ্যাম্পিয়ন মাগুরার অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে সংবর্ধনা

২০