মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি :
২৩ জুন ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের।

সভায় কৃষকদের কাছে যথাসময়ে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার সাব্বির আহম্মেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরার উপ-পরিচালক তাজুল ইসলাম বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির স্বার্থে নির্ধারিত সময়ে সার উত্তোলন ও বিতরণ নিশ্চিত করতে হবে। তিনি দেশের কৃষি উন্নয়নে সার ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের ইউরিয়া ও নন-ইউরিয়া সারের মাসিক বরাদ্দ, উত্তোলন, বিতরণ ও মজুদ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি সারের ভেজাল রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আসন্ন খরিপ-২ মৌসুমে আধুনিক ও উন্নত জাতের বীজ কৃষকদের কাছে সহজলভ্য ও সুলভ মূল্যে সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরো পড়ুন...  ২৪ ঘণ্টায় উদ্ধার নিখোঁজ কিশোরী

সভায় জেলার সার ও বীজ সরবরাহ ব্যবস্থাপনা, কৃষকদের প্রয়োজনীয় সহায়তা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার?

মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ, স্বজনপ্রীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগে ক্ষোভ

আওয়ামী লীগ ঠেকাতে মোরেলগঞ্জের মাঠে বিএনপি-জামায়াত

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন মাগুরা জেলা দল

ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে পটল চাষে বাজিমাত, ৫০ শতক জমিতে কৃষকের লাভ ১ লাখ ২০ হাজার টাকা

মোরেলগঞ্জে ডা.শিব্বির আহমেদের সহধর্মীনির ইন্তেকাল

হাত দিয়ে গোল দেওয়া ‘দিবস’ আজ

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১১

কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

১২

আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

১৩

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

১৪

ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

ভেড়ামারায় সংঘর্ষে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ

১৬

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার কারেন্ট জালসহ আটক ৬

১৭

নাশকতা প্রতিরোধে বদরগঞ্জে পুলিশের বিশেষ মহড়া

১৮

বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯

মাগুরায় ফটোগ্রাফি ও এডিটিং বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

২০