মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
৭ মে ২০২৬, ২:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে সক্রিয় চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে রাজশাহীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজপাড়া থানার বুলনপুর গ্রামের আরিফুল ইসলাম ইমনের ছেলে মো. বাধন হোসেন সৌরভ (২১), যিনি বর্তমানে নগরীর লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় বসবাস করেন এবং কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ন এলাকার নাজিম উদ্দিনের ছেলে মো. পলাশ (২৪)। তারা উভয়েই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ এপ্রিল দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে অভিযানে সৌরভকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে প্রায় ২টা ৪৫ মিনিটে কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে পলাশকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় সৌরভের ভাড়া বাসা তল্লাশি করে একটি লাল রঙের বাজাজ ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি চোরাই এবং সেটি বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলের সঙ্গে সংশ্লিষ্ট কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন...  মোংলায় ফ্রি চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন এলাকায় কম দামে বিক্রি করত। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়েও তদন্ত চলছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সৌরভের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় দুটি এবং নাটোর সদর ও গোদাগাড়ী থানায় একটি করে মোট চারটি মামলা রয়েছে। অপরদিকে পলাশের বিরুদ্ধে নাটোর সদর, গোদাগাড়ী, শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানায় পৃথক চারটি মামলা চলমান রয়েছে।

আরএমপির এক কর্মকর্তা জানান, নগরীতে মোটরসাইকেল চুরি রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধে ফিশারি-ফার্ম ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ৭টি ভারতীয় মোবাইল জব্দ

কিশোরগঞ্জ যুবদল নেতৃত্বে মাসুদ সুমনকে ঘিরে আলোচনা

স্বামীর স্বীকৃতির দাবিতে বাড়ির সামনে স্ত্রীর অবস্থান

অপপ্রচারের প্রতিবাদে জেলা বিএনপি

জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

মৌলভীবাজারে টিলা-পাহাড় ধ্বংসের মহোৎসব

চিকিৎসকহীন উপস্বাস্থ্যকেন্দ্রে বাবুর্চির চিকিৎসা

জগন্নাথপুর-পাগলা সড়কে ডাকাতি

রাজশাহীতে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

১০

রাজমিনা মৃত্যুর ঘটনায় উত্তাল বিশ্বনাথ

১১

খরনা ইউপিতে আলোচনায় করিম মেম্বার

১২

সয়াবিন তেলের বোতলে মাছি!

১৩

পুলিশের বিরুদ্ধে হুমকির অভিযোগে নারীর সংবাদ সম্মেলন

১৪

রেলওয়ের জমি উচ্ছেদ অভিযান

১৫

চরাঞ্চলে নৌ অ্যাম্বুলেন্স চালু

১৬

বাগেরহাটে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

১৭

বিয়ের প্রলোভনে ধর্ষণ: যুবক আটক

১৮

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ

১৯

রহনপুর পৌরসভার বাজেট ঘোষণা

২০