হারুন শেখ , বাগেরহাট জেলা প্রতিনিধি
২ মার্চ ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রামপাল সদর ইউনিয়নে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

রামপাল উপজেলার রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরামের তৃতীয় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০টায় রামপাল সদর ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় নারী অধিকার, সামাজিক বৈষম্য, পারিবারিক সহিংসতা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরামের সেক্রেটারি কাজী ফারজানা মুন্নির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নাগরিক ফোরামের সভাপতি ও বিশিষ্ট সমাজকর্মী এম এ সবুর রানা। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মেহেদী হাসান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাস, ইউপি সদস্য মোঃ জিয়াউর রহমান, মনোজিত কুমার মুখার্জী, উজ্জ্বল মজুমদার, রোজিনা বেগম ও দিপ্তী রানী হালদারসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় পারিবারিক নির্যাতন, নারী নির্যাতন, নারী-পুরুষের মধ্যে বিদ্যমান শ্রম বিভাজন, পরিবার ও সমাজে কন্যাশিশুর প্রতি বৈষম্য এবং সামাজিকীকরণ প্রক্রিয়া নিয়ে ওরিয়েন্টেশন প্রদান করেন রিজিয়া পারভীন, নির্বাহী পরিচালক, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা। তিনি বলেন, সমাজে টেকসই পরিবর্তন আনতে হলে পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। নারী ও কন্যাশিশুর প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলার মাধ্যমে সহিংসতা ও বৈষম্য অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

আরো পড়ুন...  রামপালে ক্যান্সার কেয়ার সেন্টার প্রকল্পের সেতু নির্মাণে গতি আনতে নির্দেশ প্রতিমন্ত্রীর

সভায় বক্তারা আসন্ন আন্তর্জাতিক নারী দিবস এবং আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস উপজেলা পর্যায়ে বৃহৎ পরিসরে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের প্রস্তাব গৃহীত হয়। বক্তারা মনে করেন, দিবসগুলো যথাযথভাবে পালনের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।

এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা বিভিন্ন সরকারি সেবা ও সহায়তা সম্পর্কে সাধারণ মানুষকে পর্যায়ক্রমে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। নাগরিক ফোরামের নেতৃবৃন্দ এ বিষয়ে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে কেবল আইন প্রণয়ন যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সম্মিলিত উদ্যোগ। স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সমতাভিত্তিক ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জের পঞ্চকরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

কক্সবাজারে সাংবাদিক সংগঠনের ঈদ শুভেচ্ছা বিনিময়

জিয়াউর রহমান ছিলেন সংকটকালে নেতৃত্বের প্রতীক: এমপি এনামুল হক

ঈদুল আজহা উপলক্ষে মোরেলগঞ্জে প্রীতি ফুটবল খেলায় পঞ্চকরণ ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন

পঞ্চগড়ে ছাত্রদল নেতার পদ স্থগিত

পাঁচবিবিতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জোরালো

চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

জগন্নাথপুরে শহীদ জিয়া স্মরণে বিএনপির জনসমাবেশে নেতাকর্মীদের ঢল, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

ঈদকে ঘিরে হোসেনপুরে কঠোর প্রশাসনিক অভিযান, অতিরিক্ত ভাড়ায় সিএনজি জব্দ

ঈদুল আযহার তৃতীয় দিনেও ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে কুরবানির মাংস বিতরণ সম্পন্ন

১০

আলোকিত মোরেলগঞ্জ এর আয়োজনে শিক্ষক সন্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

১১

ব্রাজিল ভক্তদের র‍্যালিতে আর্জেন্টিনা সমর্থকদের 7Up বিতরণে চমক

১২

মঠবাড়িয়ায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিলে জনসমাগম

১৩

ঝালকাঠির বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদির দোকান ভস্মীভূত

১৪

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে কালিয়াকৈরে জনসমাগম, দোয়া–আলোচনা ও বস্ত্র বিতরণ

১৫

বদরগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, মাদকবিরোধী বার্তা দিলেন মানিক চেয়ারম্যান

১৬

ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে সুন্দরগঞ্জে ১০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

১৭

তেঁতুলিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীদের সম্মাননা প্রদান

১৮

মাগুরার শ্রীপুরে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

১৯

এক লটারিতেই বদলে গেল ভাগ্য! সেনবাগে দুইজন হলেন নতুন লাখপতি

২০