নরসিংদী জেলা প্রতিনিধি:
২৫ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজিবকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি রাত ১০টার দিকে সাংবাদিকদের নিশ্চিত করেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডা. রাজিবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, ডা. রাজিব দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত ছিলেন। তার মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে স্ত্রী ডা. উম্মে হানি একাধিকবার তাকে মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্র (রিহ্যাব)-এ পাঠানোর উদ্যোগ নেন। তবে বিভিন্ন চেষ্টা সত্ত্বেও তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়নি বলে অভিযোগ রয়েছে। শেষ পর্যন্ত পুলিশের অভিযানে তিনি গ্রেপ্তার হন।

এ বিষয়ে রায়পুরা থানার ওসি মজিবুর রহমান বলেন, “অভিযানে রাজিব নামে একজনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

আরো পড়ুন...  খাল খননে অনিয়মে ঠিকাদারকে শোকজ

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন সরকারি চিকিৎসকের বিরুদ্ধে মাদক রাখার অভিযোগে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে আদালতের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তাকে আইনগতভাবে অভিযুক্ত হিসেবে বিবেচনা করা হবে।

সাদ্দাম উদ্দিন রাজ
নরসিংদী জেলা প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার

‘মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’—জামায়াত এমপি

লবণাক্ত উপকূলীয় রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

মজুরি সংকটে বিপাকে কৃষক, মাগুরায় আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে কাটা হলো পাট

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

কোনো মা-বাবাকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়’ — কুড়িগ্রামের জুলাই শহীদ রাজিবের মা

ফকিরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

১০

নলডাঙ্গায় নবাগত এসিল্যান্ডের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

১১

শ্যামনগরে মাদার নদীর ওপর বাঁশের সাঁকোর স্থানে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

১২

গণভোটের রায় ও জুলাই আন্দোলন নিয়ে গড়িমসি করলে সরকারকে জনগণের জবাব দিতে হবে: এটিএম আজহার ইসলাম

১৩

সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে জামায়াতের লিফলেট বিতরণ

১৪

৩ টাকার টিকিটে ৫ টাকা আদায়ের অভিযোগ, পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে ক্ষোভ

১৫

খাল খনন প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিল মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন

১৬

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

১৭

নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সম্পর্কে জানুন

১৮

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবসে পটিয়ায় বৃক্ষরোপণ ও এতিম শিশুদের খাবার বিতরণ

১৯

চন্দনাইশে পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

২০