মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সফাত উল্লাহ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়, জগদীশপুরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আবেগঘন ও আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন ও রুমন আচার্য্যের যৌথ সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন বিহারী দাস, সিনিয়র শিক্ষক মাওলানা মুহিবুর রহমান, শিক্ষার্থী ঈশিতা দাস রাখি ও জিয়াসহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সালে নুর ইসলাম, মিহির কান্ত দাশ, কিশলয় মুখার্জি, সাজনুর হোসেন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হাফিজুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও সুধীজন।

প্রধান অতিথির বক্তব্যে শব্বির আহমদ চৌধুরী বলেন, “বিদ্যালয়টি প্রতিবছরের মতো এবারও ভালো ফলাফল অর্জন করবে বলে আমি আশাবাদী। শতভাগ পাসসহ সর্বোচ্চ জিপিএ-৫ অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীদের নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে পড়াশোনা করতে হবে।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি আরও বেশি দায়িত্বশীল ও সচেতন হতে হবে।

আরো পড়ুন...  জগন্নাথপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিক ফোরাম ও প্রবাসীদের নিন্দা

অনুষ্ঠানের প্রথম অংশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শ্রীধরপাশা দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস শুয়াইব আহমদ মারুফ দোয়া পরিচালনা করেন। এতে শিক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, চলতি বছর সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর থেকে মোট ৯৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে মানবিক বিভাগে ৭৪ জন এবং বিজ্ঞান বিভাগে ২৫ জন শিক্ষার্থী রয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের বিদায় জানানো হয় এবং তাদের জন্য শুভকামনা জানিয়ে শিক্ষকরা আবেগঘন পরিবেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ‘সুন্দরবন সম্মিলিত সাহিত্য সংসদ’-এর যাত্রা শুরু

মোরেলগঞ্জে সিসিআরসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে ইউপি সদস্য প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শূন্য রেখায় ৩ দিন ধরে আটকে ৯ বাংলাদেশি—বিষয়টি ঘিরে সীমান্তে চরম উদ্বেগ

মোংলায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

মঠবাড়িয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠিত

কালিয়াকৈরের ৫নং ওয়ার্ডে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে স্থানীয়রা

হাওরে নৌ-ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও নৌকা উদ্ধার

রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক—নরসিংদীতে উত্তেজনা

১০

মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার

১১

হামলা-মামলার মধ্যেও রাজনীতিতে সক্রিয় ভেড়ামারা নেতা সোহাগ

১২

রাজারহাটে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

পাকুন্দিয়ায় হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি

১৪

বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন উপলক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত

১৫

শিক্ষার মানোন্নয়নে কলকলিয়া ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৭১৮ বোতল সিরাপ আটক

১৭

মামলা-কারাবরণ-হামলা পেরিয়ে রাজনীতিতে সক্রিয় সোহাগের পথচলা

১৮

ঘুষ বাণিজ্যের অভিযোগকে অপপ্রচার দাবি করে তেতুলিয়ায় সংবাদ সম্মেলন

১৯

অবহেলিত পাহাড়ি জনপদে মানবতার আলো ছড়াচ্ছেন লায়ন্স সাইফুদ্দিন জালালি

২০