সাভার উপজেলা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাভারে মাদক ব্যবসায়ী আটক, যুবনেতাদের অভিযান প্রশংসিত

ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুরে এক সক্রিয় জনগণ ও যুবনেতাদের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী মো. সোহেল (৪৫), পিতা সিরাজুল ইসলাম আটক হয়েছেন। অভিযানে তার কাছ থেকে কয়েক পটলা গাঁজা জব্দ করা হয়েছে।

স্থানীয়দের মতে, মো. সোহেল দীর্ঘদিন ধরে হেমায়েতপুর ও আশেপাশের এলাকায় গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এলাকাবাসী তার কর্মকাণ্ডে সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে সরাসরি তাকে আটক করে হেমায়েতপুর ট্যানারী পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেছে।

নবনির্বাচিত ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান নির্দেশে, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে এলাকায় অভিযান পরিচালনা করেছেন। অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে মাদক বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছে।

অভিযানের সময় ছাত্রদল ও যুবদলের নেতারা জানান, “আমরা এমপির নির্দেশে মাদক নির্মূলে সক্রিয়ভাবে কাজ করছি। এলাকার যুবসমাজকে মাদকমুক্ত রাখার জন্য মাদক ব্যবসায়ীদের প্রশাসনের কাছে হস্তান্তর করা হচ্ছে। আমাদের লক্ষ্য হল এলাকায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখা।”

হেমায়েতপুর ট্যানারী পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুর রশিদ জানান, আটককৃতরা বিক্রয়ের উদ্দেশ্যে মাদক বহন করছিল এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, “এলাকাবাসী এবং ছাত্র সমাজের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমরা মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

আরো পড়ুন...  গাজীপুরে র্যা‌বের অভিযানে জাল টাকার কারখানার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসা করেছেন এবং মনে করেন, সংসদ সদস্য ও যুবনেতাদের সক্রিয় অংশগ্রহণ মাদক নির্মূলে উদাহরণ স্থাপন করবে। অনেকেই বলেন, “এলাকার যুবসমাজকে মাদকমুক্ত রাখার জন্য জনসচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি, এবং এই ধরনের যৌথ উদ্যোগ তার দৃষ্টান্ত স্থাপন করবে।”

জানা যায়, হেমায়েতপুরসহ সাভারের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং এলাকাবাসীর সহযোগিতায় মাদক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মেয়র প্রার্থী মুজিব মনির

পানছড়িতে অসহায় পরিবারের পাশে বিজিবি, ঈদ উপহার বিতরণ

তালা কেটে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি, তেতুলিয়ায় চাঞ্চল্য

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ জানালেন হিসাবরক্ষক মামুন অর রশিদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহা পালন

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ৭ গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত

ঈদে অসহায় মানুষের পাশে এমপি নূরুল ইসলাম বুলবুল, নগদ অর্থ বিতরণ

ঈদের আনন্দ ভাগাভাগি করতে জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্টের উপহার বিতরণ

হাতুড়ে কবিরাজের ভুল চিকিৎসায় ৪ বছরের রুবাইদার হাত হারানোর শঙ্কা

বাগেরহাট-৪ আসনের এমপির কার্যক্রমের ১ম ফলোআপ সভা অনুষ্ঠিত

১০

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

১১

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

১২

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

১৩

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

১৪

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

১৫

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

১৬

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

১৭

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

১৮

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

১৯

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

২০