ইতিহাস প্রতিবেদক
১৪ মে ২০২৬, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৮ বনজীবী, নিখোঁজ ২

সাতক্ষীরার শ্যামনগর উপকূলসংলগ্ন সুন্দরবনে জলদস্যুদের হাতে অপহৃত ২০ জেলে ও মৌয়ালের মধ্যে ১৮ জন মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন। তবে মুক্তিপণ পাঠানো হলেও এখনো নিখোঁজ রয়েছেন আরও ২ জন।

সোমবার (১১ মে) বিকেল থেকে বুধবার (১৩ মে) পর্যন্ত ধাপে ধাপে নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেন উদ্ধার হওয়া জেলে-মৌয়ালরা। এতে স্বস্তি ফিরলেও নিখোঁজ দুই পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, ৪ ও ৫ মে ‘আলিফ ওরফে আলিম বাহিনী’ এবং ‘নানাভাই ওরফে ডন বাহিনী’র পরিচয়ে সশস্ত্র দস্যুরা সুন্দরবনের চুনকুড়ি নদী, ধানোখালির খাল, মামুন্দো নদী ও মালঞ্চ নদীর বিভিন্ন এলাকা থেকে ২০ জন জেলে ও মৌয়ালকে অপহরণ করে।

পরে অপহৃতদের পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করা হয়। কয়েক দফা দর-কষাকষির পর নির্ধারিত বিকাশ নম্বরে টাকা পাঠানোর পর ধাপে ধাপে তাদের ছেড়ে দেওয়া হয়।

মুক্তিপণ দিয়ে ফেরা ১৮ জনের মধ্যে মুরশিদ আলম, করিম শেখ, আবু ইসা, মমিন ফকির, আল-আমিন, আবুল বাসার বাবু, আবুল কালাম, শাহাজান গাজী, সিরাজ গাজীসহ আরও অনেকে রয়েছেন। সব মিলিয়ে প্রায় ৭ লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে দস্যুরা বলে জানা গেছে।

আরো পড়ুন...  হাওরে পানিতে তলিয়ে যাচ্ছে বোরো ধান

তবে শুকুর আলী গাজী ও রেজাউল করিম নামের দুই জেলের পরিবার দাবি করেছে, ৩০ হাজার টাকা করে পাঠানো হলেও তারা এখনো বাড়ি ফেরেননি। এতে তাদের পরিবারে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে।

ফিরে আসা জেলেরা অভিযোগ করেন, সুন্দরবনে এখনও জলদস্যুদের তৎপরতা অব্যাহত রয়েছে। তারা বনাঞ্চলে নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং দস্যু দমনে কার্যকর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান জানান, জলদস্যু দমনে কোস্টগার্ডের সঙ্গে যৌথ অভিযান চলমান রয়েছে। তবে অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের পরিবার নিজ উদ্যোগে দস্যুদের সঙ্গে সমঝোতা করে থাকে বলেও তিনি মন্তব্য করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা মোরেলগঞ্জে জনজীবন বিপর্যস্ত

সংস্কারহীন সড়কে চরম ভোগান্তি, দুর্ভোগে চন্দনাইশ পৌরবাসী

মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার সুনাম ক্ষুন্নে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ

কৃষি উৎপাদন বৃদ্ধিতে নলডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মেঘা প্রকল্পের ভেড়িবাঁধ রক্ষায় কঠোর অবস্থানে চেয়ারম্যান মাসুদুল আলম

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

মিশরের এক নারী, যিনি বয়সের সংজ্ঞাই বদলে দিলেন

ঘুষ না দিলে মেলে না এতিমখানার অনুদান! ভোলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পানছড়িতে অটোরিকশা থামিয়ে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেল ৩ যুবকের

১০

বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি, দোহাজারীতে জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ

১১

র‌্যালি-আলোচনা সভায় ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১২

র‌্যালি-আলোচনা সভায় মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৩

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৪

চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

১৫

দেওয়ানগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

অটোভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২

১৭

গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৮

বেতন-ভাতার দাবিতে মাগুরায় এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৯

আমাগো কষ্ট কেউ দ্যাখে না’—তিস্তার ভাঙনে ১৫ দিনে রাজারহাটে নদীগর্ভে ১৯টি বাড়ি

২০