জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
২২ জুন ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার কারেন্ট জালসহ আটক ৬

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি কারেন্ট জালসহ ৬ জন চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২২ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২০ জুন) রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি বিশেষ দল পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশনা অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে।

পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হন। তল্লাশিতে বোট থেকে মিয়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ২১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশি কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩২ কোটি ২৫ লাখ টাকা।

এ ঘটনায় বোটে থাকা ৬ জন চোরাচালানকারীকে আটক করা হয়। জব্দকৃত জাল, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন...  বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ডা.শিব্বির আহমেদের সহধর্মীনির ইন্তেকাল

হাত দিয়ে গোল দেওয়া ‘দিবস’ আজ

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারায় সংঘর্ষে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার কারেন্ট জালসহ আটক ৬

নাশকতা প্রতিরোধে বদরগঞ্জে পুলিশের বিশেষ মহড়া

১০

বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

মাগুরায় ফটোগ্রাফি ও এডিটিং বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

১২

কারবালার হৃদয়বিদারক ইতিহাস ও শিক্ষা

১৩

দেবীগঞ্জে পিআইও’র বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ, ভিডিও ভাইরাল

১৪

পঞ্চগড়ে শালবাহান হাটে মরিচ সিন্ডিকেটের অভিযোগ, বিপাকে কৃষকরা

১৫

মৌলভীবাজারে বিপুল ভারতীয় পণ্যসহ ট্রাক-বাস জব্দ, গ্রেপ্তার ৮

১৬

পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

১৭

নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

মোরেলগঞ্জে ইয়ুথ ফোরামের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

১৯

মোরেলগঞ্জ থানার সামনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

২০