জাহেদুল ইসলাম আল রাইয়ান
২০ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্মার্ট রেসিডেন্সি কার্ড ছাড়া মিলবে না সরকারি সেবা, বিদেশিদের কড়া বার্তা মিশরের

মিশরে অবস্থানরত সব বিদেশি নাগরিককে দ্রুত বৈধতা নিশ্চিত করে নতুন স্মার্ট রেসিডেন্সি কার্ড সংগ্রহের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, বৈধ রেসিডেন্সি বা সরকার অনুমোদিত অব্যাহতি কার্ড ছাড়া ভবিষ্যতে কোনো বিদেশি নাগরিক সরকারি সেবা গ্রহণ করতে পারবেন না।

মঙ্গলবার প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে মিশরের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস, ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি জানায়, দেশটিতে বসবাসরত সকল বিদেশিকে দ্রুত তাদের রেসিডেন্সি পারমিট নবায়ন এবং নতুন স্মার্ট রেসিডেন্সি কার্ড গ্রহণ করতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ রেসিডেন্সি বা অব্যাহতি কার্ড ছাড়া স্বাস্থ্যসেবা, শিক্ষা, ব্যাংকিং, চাকরি সংক্রান্ত কার্যক্রমসহ বিভিন্ন প্রশাসনিক সেবা পাওয়া যাবে না। ফলে রাষ্ট্রীয় সেবা গ্রহণের ক্ষেত্রে বৈধ অভিবাসন নথি এখন বাধ্যতামূলক করা হচ্ছে।

যেসব বিদেশি নাগরিক রেসিডেন্সি ফি থেকে অব্যাহতি পেয়েছেন, তাদেরও তথ্য নিবন্ধন সম্পন্ন করে সরকার-প্রদত্ত অব্যাহতি কার্ড সংগ্রহ করতে হবে বলে জানানো হয়েছে।

সরকার বলছে, রাষ্ট্রীয় সেবাকে ডিজিটাল, স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৩ সাল থেকে ধাপে ধাপে এ নীতিমালা বাস্তবায়ন করা হচ্ছে।

আরো পড়ুন...  মিশরের মাটিতে বৈশাখের উচ্ছ্বাস, কায়রোতে বাঙালির মিলনমেলা

এর আগে ২০২৩ সালের আগস্টে মিশর সরকার ঘোষণা দেয়, অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের বৈধতা অর্জনের জন্য ১ হাজার মার্কিন ডলার প্রশাসনিক ফি জমা এবং একজন মিশরীয় হোস্টের প্রমাণপত্র দাখিল বাধ্যতামূলক হবে। পরবর্তীতে এ সময়সীমা কয়েক দফা বাড়িয়ে ২০২৪ সালের জুন পর্যন্ত কার্যকর রাখা হয়।

সরকারি সূত্র জানায়, বর্তমানে দেশজুড়ে রেসিডেন্সি যাচাই কার্যক্রম আরও কঠোর করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরত বিদেশিরা নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছেন।

স্থানীয় সূত্র ও প্রবাসী মহলের তথ্যমতে, বাংলাদেশসহ বিভিন্ন দেশের কিছু নাগরিকও বৈধ কাগজপত্র ছাড়াই মিশরে অবস্থান করছেন বলে অভিযোগ রয়েছে। যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনো দেশের পৃথক পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে মিশরে প্রায় ৯.১ মিলিয়ন বিদেশি নাগরিক বসবাস করছেন, যারা ১৩৩টি দেশের নাগরিক। এর মধ্যে সুদান, সিরিয়া, ইয়েমেন ও লিবিয়ার নাগরিকের সংখ্যা তুলনামূলক বেশি।

বিশেষ করে ২০২৩ সালে সুদানে সংঘাত শুরুর পর বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষ মিশরে আশ্রয় নেওয়ায় বিদেশি জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় ডাটাবেস হালনাগাদ, অভিবাসন ব্যবস্থাকে ডিজিটাল কাঠামোয় আনা এবং সরকারি সেবার কার্যকারিতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ না দিলে মেলে না এতিমখানার অনুদান! ভোলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পানছড়িতে অটোরিকশা থামিয়ে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেল ৩ যুবকের

বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি, দোহাজারীতে জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ

র‌্যালি-আলোচনা সভায় ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

র‌্যালি-আলোচনা সভায় মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

দেওয়ানগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অটোভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২

গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১০

বেতন-ভাতার দাবিতে মাগুরায় এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১১

আমাগো কষ্ট কেউ দ্যাখে না’—তিস্তার ভাঙনে ১৫ দিনে রাজারহাটে নদীগর্ভে ১৯টি বাড়ি

১২

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ মাটিচাপা, জিডি করতে এসে গ্রেপ্তার স্বামী

১৩

নড়াইলে ডাকাত চক্রের সদস্য ও স্বর্ণকারসহ ৬ জন গ্রেপ্তার

১৪

তেঁতুলিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, বিতরণ করা হলো ৯ লাখ টাকার চেক ও গাছের চারা

১৫

পোল্ট্রি শিল্প রক্ষায় ৬ দফা দাবি, কিশোরগঞ্জে খামারিদের মানববন্ধন ও স্মারকলিপি

১৬

ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৭

১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে মামলা

১৮

মোরেলগঞ্জে পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

যশোরে প্রাইভেটকারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

২০