অনলাইন ডেস্ক
১ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম সালেখ উদ্দিন (৪৮), যিনি আহমদ আলী নামেও পরিচিত ছিলেন। পরিবারের দাবি, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি প্রাণ হারিয়েছেন।

রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে দেশে থাকা স্বজনরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত সালেখ উদ্দিন মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মৃত সবর আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সালেখ উদ্দিন দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করছিলেন। সেখানে তিনি পানিবাহী গাড়ির চালক হিসেবে কাজ করতেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রতিদিনের মতোই তিনি দায়িত্ব পালন করছিলেন। সন্ধ্যার দিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরের একটি এলাকায় আঘাত হানে। এতে সালেখ উদ্দিনসহ কয়েকজন গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা সালেখ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের চিকিৎসা চলছে বলে জানা গেছে, তবে তাদের পরিচয় ও অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

আরো পড়ুন...  চৌদ্দগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিহতের পরিবার জানিয়েছে, সালেখ উদ্দিন ছিলেন পরিবারের প্রধান উপার্জনকারী। তার মৃত্যুতে পরিবারটি গভীর শোক ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। দেশে তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারের ভরণপোষণ ও সন্তানের পড়ালেখার খরচ চালাতেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এই প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সালেখ উদ্দিনের মরদেহ দ্রুত দেশে আনা এবং তার পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসী ও স্বজনরা জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০