খাগড়াছড়ি প্রতিনিধি
৭ মার্চ ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পানছড়িতে সংঘাতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সদস্য নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের বড়কোণা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮)। তিনি পানছড়ি উপজেলার ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকার পদ্মিনী পাড়া গ্রামের বাসিন্দা এবং কিরণ মুনি ত্রিপুরার ছেলে। নিহত আপনার সাংগঠনিক কাজে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংগঠনিক কাজে যাওয়ার সময় আপন ত্রিপুরা ১৫–২০ জনের একটি সশস্ত্র দলের সঙ্গে মুখোমুখি হন। সন্ত্রাসীরা তাকে কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করে এবং ঘটনাস্থল ত্যাগ করে। এই হামলার ফলে এলাকার সাধারণ মানুষ আতঙ্কে পড়ে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য থানা ও প্রশাসন কাজ করছে। হত্যার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে অভিযোগ করেছেন, সন্তু গ্রুপের ১৫–২০ জনের একটি সশস্ত্র দল আগে থেকেই বড়কোণা এলাকায় অবস্থান নেয়। সংগঠনিক কাজে যাওয়ার সময় আপনার ত্রিপুরা তাদের সামনে পড়লে তাকে কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। তিনি এই হত্যাকাণ্ডকে “কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক” আখ্যা দিয়েছেন।

আরো পড়ুন...  কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

অংগ্য মারমা আরও বলেন, “দীর্ঘদিন ধরে পানছড়ি এলাকায় খুন, অপহরণ ও নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে, কিন্তু প্রশাসন সন্তু গ্রুপের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। আমরা দাবী করি, অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং স্থানীয় জনগণকে একত্রিত হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।”

স্থানীয়রা জানিয়েছেন, পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং সশস্ত্র হামলার ঘটনা আগেও ঘটেছে। এ ধরনের ঘটনা স্থানীয় শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করছে।

প্রতিবেশী ও স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন জানিয়েছে, হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহতের পরিবারের সদস্যরা শোকাহত। এলাকার জনগণ শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসনের তৎপরতার প্রত্যাশা করছেন। এ ঘটনায় এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে এবং জনসাধারণকে অযথা রাস্তায় বের হওয়ার ক্ষেত্রে সাবধান থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০