আশিকুর রহমান শান্ত, ভোলা জেলা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইলিশ সংরক্ষণে সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু, উপকূলে কড়া নজরদারি

বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে ইলিশসহ সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময় সামুদ্রিক মাছ আহরণ বন্ধ রাখতে উপকূলীয় এলাকায় কঠোর নজরদারি ও প্রচারণা চালাচ্ছে মৎস্য বিভাগ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (১৫ এপ্রিল) মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ১১ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, জেলার পাঁচ হাজারেরও বেশি সমুদ্রগামী ট্রলার রয়েছে। নিষেধাজ্ঞার সময় এসব ট্রলার সাগরে মাছ ধরতে যেতে পারবে না।

তিনি আরও জানান, ভোলার প্রায় এক লাখ ৭০ হাজার জেলের মধ্যে ৬৩ হাজার ৯৫৪ জনের জন্য সরকারের পক্ষ থেকে ভিজিএফ সহায়তা হিসেবে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক জেলে এই সময়ে ৭৭ কেজি করে চাল পাবেন।

নিষেধাজ্ঞা শুরুর আগে ভোলার বিভিন্ন মাছঘাটে জেলেদের ব্যস্ততা দেখা যায়। অনেক জেলে শেষবারের মতো জাল গুটিয়ে ট্রলার নিয়ে তীরে ফিরে আসেন। ঘাটে ট্রলার মেরামত ও প্রস্তুতির কাজও চলে।

তবে দীর্ঘ দুই মাস সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও দুশ্চিন্তা। অনেকেই এই সময়টিকে জীবিকার জন্য কঠিন সময় হিসেবে উল্লেখ করছেন।

আরো পড়ুন...  ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে সুন্দরগঞ্জে ১০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বরিশাল বিভাগীয় ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি ইসরাইল পণ্ডিত বলেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা জেলেদের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করা জরুরি। তিনি অন্তত ১০০ কেজি চাল ও নগদ সহায়তা প্রদানের দাবি জানান।

এদিকে মৎস্য বিভাগ জানিয়েছে, ইলিশের প্রজনন সুরক্ষায় এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং উপকূলজুড়ে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের দৃষ্টান্ত স্থাপন

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রনির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

কবিরহাট থানার সামনেই অটোরিকশার চাপায় কৃষকের মৃত্যু, চালক আটক

হিলিতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মহাসড়ক দখল করে ভুট্টা শুকানো, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সবুজ বাংলাদেশ গড়তে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা, সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান

দুর্গম চরাঞ্চলে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৭০০ মানুষ

ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় বোন, মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গলাচিপার প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া অসুস্থ, দ্রুত সুস্থতা কামনায় রিপোর্টার্স ক্লাব

১০

কুলিয়ারচরে ইউএনও’র মধ্যস্থতায় পারিবারিক বিরোধের অবসান, দম্পতির মুখে ফিরল হাসি

১১

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন

১২

জাতীয় স্কার্ফ ও থ্রি বিডে ভূষিত হিলির কৃতি সন্তান মহিদুল ইসলাম

১৩

বিশ্বকাপ ফাইনালে নাটকীয় জয়, আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন স্পেন

১৪

ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

১৫

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

১৬

কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

১৭

সেনবাগে অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযান, ওসি আবদুর রহিমের নেতৃত্বে জোরদার তৎপরতা

১৮

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

১৯

মোরেলগঞ্জে ৪ কোটি ৫৫ লাখ টাকায় ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

২০