কুষ্টিয়া প্রতিনিধি
১ জুন ২০২৬, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ককটেল বিস্ফোরণ ও হামলায় বিএনপি অফিসে রণক্ষেত্র, আহত ৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিএনপি নেতার কার্যালয়ে অতর্কিত হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (৩১ মে) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নে মোঃ শরীফ উদ্দিন জুয়েলের অফিসে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুর্বৃত্ত পূর্ব পরিকল্পিতভাবে লাঠি, রড, হাসুয়া, রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। হামলায় অফিসের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় এবং উপস্থিত কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন মোঃ আনারুল ইসলাম (৫৫), এছেম (৪০) এবং ফিরোজ আলী (৪৮)সহ আরও কয়েকজন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, মোঃ জহুরুল করিম বিশ্বাসের নির্দেশে এ হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরো পড়ুন...  ইলিশ সংরক্ষণে সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু, উপকূলে কড়া নজরদারি

দৌলতপুর থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

১০

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

১১

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

১২

মাগুরায় অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির মৃত্যু

১৩

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

১৫

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

১৬

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

১৭

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

১৯

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

২০