বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ মিছিলটি কালিহাতী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে আব্দুল মোনায়েম মুন্না সভাপতি, নুরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক এবং কালিহাতীর কৃতি সন্তান মো. মাহবুবুর রহমান মাহী সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় স্থানীয় নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।
মিছিলে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন, সালমান ফারিসি টিটু, খন্দকার ইকবাল, আসিফুর রহমান মিথুনসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি যুবদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী হবে এবং গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, কালিহাতীর সন্তান মো. মাহবুবুর রহমান মাহীর কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
এ সময় নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান এবং সংগঠনের সফলতা কামনা করেন।
মন্তব্য করুন