কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
১০ জুন ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্তে পুলিশের অভিযান, স্বস্তি ফিরল শহরে

কিশোরগঞ্জ জেলা শহরকে যানজটমুক্ত ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১০ জুন) পুলিশ সুপারের নির্দেশনায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতে এ অভিযান চালানো হয়।

অভিযানে কালীবাড়ি মুক্তমঞ্চ থেকে রথখলা, তেরিপট্টি মোড় হয়ে জাহাঙ্গীর মোড় পর্যন্ত প্রধান সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং দোকানের বাইরে রাখা মালামাল সরিয়ে দেওয়া হয়। এতে পথচারীদের চলাচলে স্বস্তি ফিরে আসে এবং যানবাহন চলাচলও সহজ হয়।

অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাজমুস সাকিব খান, পিপিএম। তিনি ব্যবসায়ীদের ফুটপাত দখল না করার আহ্বান জানান এবং ভবিষ্যতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

অভিযানে কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও অভিযান পর্যবেক্ষণ করেন।

জেলা পুলিশ জানিয়েছে, নগরীর শৃঙ্খলা বজায় রাখা, যানজট কমানো এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  শিবগঞ্জে উন্নয়ন কর্মকাণ্ডে গতি, পিআইও মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লায়ন সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মনোনীত

চাল-ডাল থেকে ক্যামেরা পর্যন্ত ৬০ পণ্যের দাম কমানোর প্রস্তাব বাজেটে

শ্যামনগরের গাবুরায় দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও উদ্ধার সরঞ্জাম বিতরণ

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্তে পুলিশের অভিযান, স্বস্তি ফিরল শহরে

কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

চাকরি দেওয়ার নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

পটিয়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা, সভাপতি নুর হোসেন ও সম্পাদক সেলিম চৌধুরী

জার্মানির প্রতি ভালোবাসায় ৭.৫ কিলোমিটার পতাকা, মাগুরায় আমজাদের অনন্য প্রদর্শনী

১০

টাঙ্গন নদীতে এক হেক্টর এলাকাজুড়ে ‘মৎস্য অভয়াশ্রম’ ঘোষণা

১১

পটিয়ায় মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, তদন্তের দাবি

১২

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৩

পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের আহ্বান জুবাইদা রহমানের

১৪

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

১৫

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

১৬

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

নলডাঙ্গায় প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

১৮

ঝালকাঠির কাঠালিয়ায় মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

১৯

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সাকিন

২০