কিশোরগঞ্জ প্রতিনিধি
১৬ মে ২০২৬, ৭:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, প্রধান শিক্ষক স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জ মডেল থানা

কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকায় গৃহবধূ মোছা. মাকসুদা আক্তার (৩১)-এর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং যৌতুকের দাবিতে দীর্ঘদিন নির্যাতনের পর পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মামুনুর রশিদ তার মেয়ের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে মামলাটি দায়ের করেন। নিহত মাকসুদা আক্তার প্রায় চার বছর আগে দ্বিতীয় স্বামী হিসেবে মো. রেজাউল করিম রাজুকে বিয়ে করেন। অভিযুক্ত রেজাউল করিম রাজু কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় বসবাস করেন এবং ঝিকরজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি পিটিআইতেও দায়িত্ব পালন করছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে যৌতুকের দাবিতে মাকসুদার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। সংসার টিকিয়ে রাখতে মেয়ের সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময়ে প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হলেও নির্যাতন বন্ধ হয়নি বলে দাবি পরিবারের।

আরো পড়ুন...  কিশোরগঞ্জ যুবদল নেতৃত্বে মাসুদ সুমনকে ঘিরে আলোচনা

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৫ মে রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের পর পশ্চিম তারাপাশা এলাকার আতরজান স্কুলসংলগ্ন বাসায় মাকসুদা আক্তারকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পরিবারের সন্দেহ। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

নিহতের বাবা মামুনুর রশিদ জানান, ১৫ মে দুপুরে থানার মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর পান তিনি। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় স্বামী মো. রেজাউল করিম রাজুসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

তালামীয বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার সভাপতি নূরুল, সম্পাদক নাজিম নির্বাচিত

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপির মানববন্ধন: মাদক, জুয়া ও কারেন্ট জাল বন্ধের দাবি

ঝালকাঠি পৌরসভায় ১২ লাখ টাকার পাঁচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১০

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

১১

দারিয়াপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন মো. আব্দুস সবুর

১২

মাগুরায় অতিরিক্ত দামে সার বিক্রি: ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

১৩

টানা ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা মোরেলগঞ্জে জনজীবন বিপর্যস্ত

১৪

সংস্কারহীন সড়কে চরম ভোগান্তি, দুর্ভোগে চন্দনাইশ পৌরবাসী

১৫

মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার সুনাম ক্ষুন্নে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ

১৬

কৃষি উৎপাদন বৃদ্ধিতে নলডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৭

মেঘা প্রকল্পের ভেড়িবাঁধ রক্ষায় কঠোর অবস্থানে চেয়ারম্যান মাসুদুল আলম

১৮

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

১৯

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

২০