রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
২৬ এপ্রিল ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৩৭ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে প্রায় ৩৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দিনব্যাপী এসব অভিযানে ইয়াবা, ভারতীয় মদ, গাঁজা ও নেশাজাতীয় ওষুধ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৯১ হাজার টাকা।

একই দিনে কাজীপুর বিওপির একটি দল সীমান্তবর্তী কাজীপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ, ৯০০ পিস ডেক্সামেথাসন এবং ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করে। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।

এছাড়া প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গরুরা মাঠ এলাকা থেকে ৪ হাজার ৬৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকা। অপরদিকে জামালপুর বিওপির ধর্মদাহ মাঠ এলাকা থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি।

আরো পড়ুন...  ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

বিজিবির তথ্য অনুযায়ী, ৪৭ বিজিবি বিভিন্ন সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। উদ্ধার হওয়া সব মাদক ও চোরাচালানী পণ্য মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে।

এ বিষয়ে বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

জুয়ার আসরে মারধরের পর মৃত্যু, বাড়ি ফেরার পর প্রাণ গেল ৬৩ বছরের কোরাইনার

এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

বিশ্বনাথে সরকারি আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

১০

জুড়ীতে অসময়ে তরমুজ চাষে দুই কৃষকের দৃষ্টান্ত

১১

শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

১২

বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

১৩

কমলগঞ্জে সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা

১৪

৮ বছরের শিশুর কাঁধে ৬ সদস্যের পরিবারের ভার

১৫

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক তৎপরতা, গঠিত হবে ৭ শাখা

১৬

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের স্মারকলিপি

১৮

দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মাগুরায় ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৯

পটিয়ায় র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক

২০