খুবি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খুবি শিক্ষক শরিফুল ইসলাম সিজেইএনের নতুন কমিটিতে

দেশের যোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষকদের জাতীয় সংগঠন কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক (সিজেইএন) বাংলাদেশ-এর নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষক শরিফুল ইসলাম।

তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এবং সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন।

সম্প্রতি দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি ২০২৬ সালের এপ্রিল থেকে ২০২৮ সালের মার্চ পর্যন্ত দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।

সিজেইএন দীর্ঘদিন ধরে দেশে যোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষার আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তরের চ্যালেঞ্জ মোকাবিলা এবং একাডেমিক ও মিডিয়া ইন্ডাস্ট্রির মধ্যে সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

নতুন কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় প্রতিক্রিয়ায় শরিফুল ইসলাম বলেন, দেশের সাংবাদিকতা শিক্ষার মানোন্নয়নে তিনি সবসময় সক্রিয় ছিলেন এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে ভবিষ্যতেও আরও কার্যকর ভূমিকা রাখতে চান।

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সহযোগী অধ্যাপক সারা মনামী হোসেন বলেন, সিজেইএন শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, গবেষণা কার্যক্রম জোরদার এবং বিশ্ববিদ্যালয় ও মিডিয়ার মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আরো পড়ুন...  ফখরুল আম্বিয়ার সঙ্গে হাফিজ মাছুম আহমদের সৌজন্য সাক্ষাৎ

উল্লেখ্য, দেশের সাংবাদিকতা শিক্ষার মান উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত সিজেইএন বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন

নাসিরনগরের মহিষবেড় বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন

রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা, কৃষকের মুখে সোনালি স্বপ্ন

কালিয়াকৈর হাসপাতালের আরএমও ইতির অনুমতি ছাড়া বিদেশযাত্রা, রোগীদের দুর্ভোগ চরমে

কায়রোতে আন্তর্জাতিক সম্মেলন: পরিবার সুরক্ষায় বৈশ্বিক ঐক্যের আহ্বান, বিশেষ অতিথি বাংলাদেশের রাষ্ট্রদূত

নাসিরনগরের মহিষবেড় বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

সাতসকালে ভূমিকম্প, ঢাকায় মৃদু কম্পন অনুভূত

বাগেরহাটে রেড ক্রিসেন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণের চেষ্টা ইমামের, অতঃপর…

বাগেরহাটে নারী উদ্যোক্তা উন্নয়নে এসবিএসি ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা

১০

পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

১১

কালিয়াকৈরে ঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি চরমে

১২

শ্যামনগরে আয় বাড়াতে গরু পালন প্রশিক্ষণ পেলেন ২৫ জন নারী-পুরুষ

১৩

সৌদিতে সড়ক দুর্ঘটনা: লাশ হয়ে ফিরছেন নোয়াখালীর প্রবাসী ফরহাদ

১৪

বরিশালে জলবায়ু সহনশীলতা প্রকল্পে অবহিতকরণ সভা

১৫

রামপালে দুর্নীতি অভিযোগে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

১৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৭

যশোরে জমি নিয়ে একের পর এক মামলা, বাদীপক্ষকে হয়রানির অভিযোগ

১৮

মায়ানমারে পাচারের পথে সিমেন্টবোঝাই বোট আটক, গ্রেফতার ১১

১৯

তেলের দাম জানতে গিয়ে পাটগ্রামে দুই সাংবাদিক হেনস্তার অভিযোগ

২০