মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১ মে ২০২৬, ৮:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভায় শ্রমিক অধিকারের প্রত্যয়

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন মহান মে দিবস চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (১ মে) সকালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি র‍্যালি বের হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যানার-ফেস্টুনে সজ্জিত র‍্যালিটি শ্রমিকদের ঐক্য ও সংহতির দৃশ্য তুলে ধরে।

র‍্যালি শেষে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোহাম্মদ মুসা জঙ্গী।

সভায় স্বাগত বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম ওয়াসিম ফিরোজ, ব্যবসায়ী মো. আকবর আলী, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান, হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সবুজসহ বিভিন্ন শ্রমিক নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

বক্তারা শিকাগোর ঐতিহাসিক শ্রমিক আন্দোলনের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা শুধু আইনি বাধ্যবাধকতা নয়, এটি নৈতিক দায়িত্বও।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে একুশের আলোচনা সভা

আলোচনা সভায় শ্রমিকদের মানবিক মর্যাদা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, শ্রমিক-মালিকের সুসম্পর্কের মাধ্যমেই একটি সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠান শেষে শ্রমজীবী মানুষের কল্যাণ কামনা করে দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

১০

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

১১

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

১২

মাগুরায় অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির মৃত্যু

১৩

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

১৫

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

১৬

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

১৭

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

১৯

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

২০