তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
২ অগাস্ট ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন বানচালে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন বানচাল ও দীর্ঘায়িত করার উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন চা শ্রমিক নেতারা। মামলাটি প্রত্যাহার, দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সভা করেছেন চা শ্রমিকরা।

রোববার (২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের মৌলভীবাজার সড়কে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুর ১২টায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে বালিশিরা ভ্যালির ৬৪টি চা বাগানের পঞ্চায়েত কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি শ্রীধনি কুর্মি, সহসভাপতি পংকজ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরাসহ অন্যান্য শ্রমিক নেতারা।

বক্তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন দীর্ঘায়িত ও বানচাল করার উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে ওই মামলা প্রত্যাহার এবং দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণের ব্যবস্থা করার দাবি জানান।

আরো পড়ুন...  মৌলভীবাজারে টিলাধসের ঝুঁকিতে প্রায় ৫০ হাজার মানুষ

বক্তারা আরও বলেন, “যারা মামলা করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, তাদের বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে হবে। সরকারের কাছে চা শ্রমিক নেতাদের প্রত্যাশা, দ্রুত নির্বাচন কমিশন গঠন করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ব্যবস্থা করা হবে।”

তারা বলেন, দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হলে চা শ্রমিকদের মধ্যে বিদ্যমান অস্থিরতার অবসান ঘটবে এবং ইউনিয়নে একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ আদালতে মামলা করে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করছে।

তিনি বলেন, “মামলার নিষ্পত্তি হলে দ্রুত নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে।”

যোগাযোগ: ০১৭৪৫৯৩৯৪৪৮

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় সিএনজি-হালকাযান শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির কথিত কটূক্তির প্রতিবাদ

কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসনে ৫০ জনের হাতে বকনা গরু তুলে দিল উপজেলা প্রশাসন

পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন দুই শতাধিক ঘরবাড়ি, শিগগিরই শুরু স্থায়ী বাঁধ নির্মাণের কাজ

নাচোলে এডিপির অর্থায়নে চার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান

বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের নগদ অর্থ সহায়তা বিতরণ

দেহ নয় বিবেকের বেচাকেনাই সমাজের সবচেয়ে ভয়ংকর পতন

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার

১০

মাগুরায় রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করলেন ক্রিকেটার এনামুল হক বিজয়

১১

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন বানচালে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১২

আল্লাহর পরিচয় ও কর্তৃত্ব: কুরআনের আলোকে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ব্যাখ্যা

১৩

বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৪

বৃত্তি ব্যবস্থায় সমতা আনতে চার দফা দাবি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের

১৫

জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই: মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল

১৬

সবুজ খাগড়াছড়ি গড়তে সেনাবাহিনীর উদ্যোগ, বিতরণ করা হলো ৩৫ হাজার বৃক্ষচারা

১৭

কাণ্ডের সমাজে দণ্ডের নির্বাসন: ন্যায়বিচারহীনতার অন্ধকারে আমাদের সমাজ

১৮

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় ১১ দলীয় জোটের গণমিছিল

১৯

শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলস্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

২০