মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
৯ জুন ২০২৬, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে আত্ম-কর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমির সনদপত্র ও পুরস্কার বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে হবিবপুর আত্ম-কর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমির উদ্যোগে বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ২টায় উপজেলার হবিবপুর মাদ্রাসা পয়েন্টে অবস্থিত একাডেমির নিজস্ব ভবনে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আব্দুল মতিন লাকির সভাপতিত্বে এবং ছামির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রজেক্ট, কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট, হ্যান্ডিক্রাফট লার্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং টেইলারিং প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও শিক্ষক আলী রুমন, হোমিওপ্যাথিক চিকিৎসক আশরাফ আলী, শিক্ষিকা ফাহমিদা বেগম, প্রশিক্ষণার্থী আলী জাহান ও ফাহাদ আহমেদসহ অন্যান্যরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহমেদ হোসেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আব্দুল মতিন লাকি বলেন, “পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুধু পুরস্কার দেওয়ার আয়োজন নয়, এটি নতুন প্রজন্মকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। যারা আজ পুরস্কার পেয়েছে, তারা কঠোর পরিশ্রম, মেধা ও একাগ্রতার স্বীকৃতি অর্জন করেছে।”

আরো পড়ুন...  শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যারা এবার পুরস্কার পায়নি, তারা যেন হতাশ না হয়ে আরও বেশি পরিশ্রমের মাধ্যমে আগামী দিনে নিজেদের সফলতার জায়গায় নিয়ে যেতে পারে।”

অনুষ্ঠি শেষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

১০

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

১১

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

১২

মাগুরায় অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির মৃত্যু

১৩

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

১৫

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

১৬

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

১৭

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

১৯

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

২০